Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsThese 6 Cars Discontinued In 2023 Beware Before Buying
Car News

2023 সালের সাথে সাথে বন্ধ হয়ে গেলএই 6টি গাড়ি, কেনার আগেই সতর্ক হয়ে যান

2023 সালে বেশ কিছু কোম্পানি অনেক মডেল বন্ধ করে দিয়েছে। বাজারে এই গাড়িগুলো কিনতে চাইলেও আর পাবেন না। আজ আমরা সেরকমই এক তালিকা নিয়ে হাজির।  কোন কোন গাড়ি বন্ধ হয়ে গেল তা আগেভাগেই দেখে রাখুন। Honda WR-V Honda তাদের সাব-কমপ্যাক্ট…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 10, 2024 4:08 PM

2023 সালে বেশ কিছু কোম্পানি অনেক মডেল বন্ধ করে দিয়েছে। বাজারে এই গাড়িগুলো কিনতে চাইলেও আর পাবেন না। আজ আমরা সেরকমই এক তালিকা নিয়ে হাজির।  কোন কোন গাড়ি বন্ধ হয়ে গেল তা আগেভাগেই দেখে রাখুন।

Advertisements

Honda WR-V 2023 সালের সাথে সাথে বন্ধ হয়ে গেলএই 6টি গাড়ি, কেনার আগেই সতর্ক হয়ে যান
Honda তাদের সাব-কমপ্যাক্ট Sub-4M SUV, WR-V বন্ধ করে দেয় 2023 এর শুরুতেই। BS6 স্টেজ 2 নিয়ম কার্যকর হওয়ার পরপরই গাড়িটি বাজারে বন্ধ হয়ে যায়। WR-V টাটা নেক্সন, হুন্ডাই ভেন্যু, মারুতি ব্রেজা, কিয়া সোনেট ইত্যাদির সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু বর্তমানে আর সেটি কিনতে পারবেন না।

Advertisements

Honda Jazz 2023 সালের সাথে সাথে বন্ধ হয়ে গেলএই 6টি গাড়ি, কেনার আগেই সতর্ক হয়ে যান
Honda তাদের প্রিমিয়াম হ্যাচব্যাক Jazz গাড়িটির বিক্রিও বন্ধ করে দেয় WR-V-এর সাথে। স্টেজ 2 BS6 নিয়ম কার্যকর হওয়ার পরই বাজার থেকে তুলে নেওয়া হয় গাড়িটিকে।

Kia Carnival 2023 সালের সাথে সাথে বন্ধ হয়ে গেলএই 6টি গাড়ি, কেনার আগেই সতর্ক হয়ে যান
অটো এক্সপো ইন্ডিয়া 2023 তে KIA তাদের নতুন কার্নিভাল MPV প্রদর্শন করে৷ তারপর থেকেই গ্রাহকরা MPV টির নতুন সংস্করণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে৷ উল্লেখ্য যে, বাজারে থাকা সংস্করণটি বন্ধ হয়ে গিয়েছে।

Skoda Octavia 2023 সালের সাথে সাথে বন্ধ হয়ে গেলএই 6টি গাড়ি, কেনার আগেই সতর্ক হয়ে যান
SUV-এর যুগে এক্সিকিউটিভ সেডান সেগমেন্ট ভারতীয় বাজারে প্রায় অপ্রচলিত হয়ে পড়েছে। এই সেগমেন্টে হুন্ডাই ইলান্ট্রা, টয়োটা করোলা, হোন্ডা সিভিক এবং 2023 সালে বেঁচে থাকা শেষ এক্সিকিউটিভ সেডান অক্টাভিয়াও বন্ধ হয়ে গেল।

Skoda Superb 2023 সালের সাথে সাথে বন্ধ হয়ে গেলএই 6টি গাড়ি, কেনার আগেই সতর্ক হয়ে যান
2023 সালের মাঝামাঝি সময়ে Skoda ভারতীয় বাজার থেকে তাদের ফ্ল্যাগশিপ সেডান, Superb বন্ধ করে দেয়। অনুমান করা হচ্ছে যে Skoda Superb CKD রুটের মাধ্যমে নতুন অবতারে ভারতীয় বাজারে ফিরে আসবে শীঘ্রই।

Nissan Kicks 2023 সালের সাথে সাথে বন্ধ হয়ে গেলএই 6টি গাড়ি, কেনার আগেই সতর্ক হয়ে যান
নিসান কিকস ছিল একটি দারুণ কমপ্যাক্ট SUV যা ভারতে Hyundai Creta, Kia Seltos এবং অন্যান্য কমপ্যাক্ট SUV-এর বাজারে ঢাকা পড়ে যায়। বর্তমানে নিসান তাদের ম্যাগনাইট সহ 3টি নতুন SUV-এর উপর ফোকাস করেছে। উল্লেখ্য যে, 2023 সালেই ভারতীয় বাজার থেকে Kicks বন্ধ হয়ে যায়।