Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThe Nostalgic Yamaha Rx 100 Is Coming To The Market This Year The Car Will Shake The Market With A New Design
Bike News

নতুন অবতারে বাজারে আসছে নস্টালজিক Yamaha RX 100, বাম্পার ডিজাইনের সাথে মার্কেট কাঁপাবে গাড়িটি

৯০ এর স্মৃতিতে মোড়া RX 100 কামব্যাক করছে ভারতের বাজারে, নতুন ডিজাইন এবং মাইলেজের সামনে পাত্তা পাবেনা Honda এবং Hero

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 20, 2023 4:27 PM

Yamaha RX 100, ভারতের বাজারে বিপুল জনপ্রিয় হয় বাইকটি। তবে শুধু সেসময় নয়, ৯০ এর দশকের এই বাইক আজও সমান জনপ্রিয়। বাইক এবং অটো প্রেমীদের মধ্যে চর্চা চলতে থাকে RX 100 নিয়ে। জনতার এই গাড়ির প্রতি ভালোবাসা দেখে বাইকটিকে পুনরায় বাজারে ফিরিয়ে আনছে Yamaha। শীঘ্রই একদম নতুন লুকে ভারতের বাজারে আসছে RX 100!

Advertisements

নস্টালজিক বাইকটির লঞ্চ হওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনা চলছে সেই নিয়ে। আর নতুন যে ডিজাইন সামনে আসছে তাও বেশ পছন্দের হয়ে ওঠছে সবার। ৯০ এর দশকের তরুণদের স্বপ্নের বাইক ছিল RX100। আর এত বছর পর জাপানি কোম্পানি পুনরায় তাদের পুরনো সুপারহিট মডেল নয়া অবতারে লঞ্চ করতে চলেছে বাজারে।নতুন অবতারে বাজারে আসছে নস্টালজিক Yamaha RX 100, বাম্পার ডিজাইনের সাথে মার্কেট কাঁপাবে গাড়িটি

Advertisements

আমজনতা তো বটেই, এই বাইকটির ক্রেতার তালিকায় বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে খেলোয়াড় সবাই রয়েছে। যদিও ১৯৯৬ সালে কঠোর নির্গমন নিয়মের কারণে, বাইকটির উৎপাদন বন্ধ করে দিতে হয়। কিন্তু আজও অনেকের গ্যারেজে রয়েছে গাড়িটি, রাস্তায়ও মাঝেমধ্যে দেখা যায় সেটিকে।

কিন্তু নতুন বাইকটি আরো শক্তিশালী এবং আকর্ষণীয় হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী নতুন Yamaha RX100 বাইকে বড় এবং আরও শক্তিশালী ফুয়েল-ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিনের সাথে আসবে। নতুন শক্তিশালী ইঞ্জিন দেওয়া হবে এই বাইককে। সেখানে LED ডেটাইম রানিং লাইট (DRL), ইলেকট্রিক স্টার্ট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো নতুন বৈশিষ্ট্যও উপস্থিত থাকছে।নতুন অবতারে বাজারে আসছে নস্টালজিক Yamaha RX 100, বাম্পার ডিজাইনের সাথে মার্কেট কাঁপাবে গাড়িটি

বাইকটির দাম কত হবে?
যদিও এই নিয়ে Yamaha এখনো কিছুই জানায়নি। তবে অনেকে বাইকটির দাম নিয়ে কিছু ধারণা প্রকাশ করেছেন। আশা করা যাচ্ছে ২০২৫ অথবা ২০২৬ এর শুরুতে বাইকটিকে নয়া অবতারে দেখা যাবে। গাড়িটির দাম হতে পারে ১.২৫ লক্ষ টাকা থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে।