Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateTvss New Bike Will Run On Ethanol Not Petrol New E85 Engine Came To Market Instead Of E20
Bike News

পেট্রোল নয় ইথানলেই চলবে TVS এর নতুন বাইক! E20 এর পরিবর্তে বাজারে এল নতুন E85 ইঞ্জিন

চলছে ভারত মোবালিটি শো 2024। আর সেখানে দারুণ মোটরবাইক নিয়ে এল টিভিএস। নতুন Raider লঞ্চ করেছে তারা। এই বাইক চলতে পারবে Flex Fuel-এর মাধ্যমে। জানা যাচ্ছে 85% পর্যন্ত ইথানলে চলতে সক্ষম বাইকটি। এদিকে সরকারি নির্দেশে এই অংক রয়েছে E20 পর্যন্ত।…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: February 9, 2024 4:27 PM

চলছে ভারত মোবালিটি শো 2024। আর সেখানে দারুণ মোটরবাইক নিয়ে এল টিভিএস। নতুন Raider লঞ্চ করেছে তারা। এই বাইক চলতে পারবে Flex Fuel-এর মাধ্যমে। জানা যাচ্ছে 85% পর্যন্ত ইথানলে চলতে সক্ষম বাইকটি। এদিকে সরকারি নির্দেশে এই অংক রয়েছে E20 পর্যন্ত। সমস্ত ব্র্যান্ড বর্তমানে E20 ইঞ্জিন দিয়েছে তাদের দুই চাকায়, কিন্তু এবার সবাইকে ছাপিয়ে গেল TVS এর নতুন বাইকটি।

Advertisements

Tvs Raider 125 Flex Fuel Version 98780b0ae5

Advertisements

নতুন E85 জ্বালানিতে পেট্রোলের পরিমাণ অনেকটাই কম রয়েছে। সেখানে 85% পর্যন্ত ইথানলের ব্যবহার করা হয়েছে। এরফলে যেমন পেট্রোলের ব্যবহার কমেছে তেমনই পরিবেশও দূষণের হাত থেকে বাঁচবে। উল্লেখ্য এই নতুন জ্বালানির নাম ফ্লেক্স-ফুয়েল। আর এর ওপর তৈরি করে অর্থাৎ ফ্লেক্স-ফুয়েল টেকনোলজির ওপর নির্ভর করে তৈরী হয়েছে E85 ইঞ্জিন।

বাইকটির ফিচারস কেমন ?
জানিয়ে দিই যে, নতুন TVS Raider বাইকে রয়েছে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 11.2 hp শক্তি এবং 11.2 Nm টর্ক উত্পন্ন করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনটি। ব্রেকিং সিস্টেমের জন্য বাইকের সামনে থাকছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। সামনের চাকায় টেলিস্কপিক ফর্ক সাসপেনশন এবং পিছনে রয়েছে মনোশক। উল্লেখ্য নতুন Raider এ ABS এর সুবিধাও পাওয়া যাবে।

Tvs Raider 125 Right Front Three Quarter0

টিভিএস তাদের নতুন বাইকে আরো একগুচ্ছ ফিচারস দিয়েছে। যেমন সেখানে থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল/SMS এলার্ট ইত্যাদি। প্রসঙ্গত জানিয়ে রাখি, বাইকটির ফ্লেক্স-ফুয়েল ভার্সনের উন্মোচন করলেও সেটি কবে বাজারে লঞ্চ হবে তাই নিয়ে এখনো কিছুই জানায়নি টিভিএস। তবে ইথানলের ব্যবহার বাড়তে চলেছে।