Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateTriumph Scrambler 400 X Launched In India At This Price
Bike News

মাত্র এই দামেই লঞ্চ হয়ে গেল Scrambler 400 X, বড় হোঁচট খাবে KTM এবং Royal Enfield!

Triumph Speed 400 এর পর এবার আসছে Scrambler 400X, দাম কত থাকবে দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 13, 2023 8:47 PM

Bajaj এর সাথে হাত মিলিয়ে ভালই বাজার করেছে Triumph। কিছুদিন আগেই বাজারে লঞ্চ হয়েছে Speed 400। এবার বাইকটির Scrambler ভার্সন লঞ্চ হওয়ার পালা। Speed 400 বাইকের চাহিদা বেশ রয়েছে এবার বাজারে ঝড় তুলতে আসছে Scrambler 400X। বাইকটির দাম জানা গিয়েছে সদ্যই। চলুন দেখে নেওয়া যাক কত দামে লঞ্চ হয়েছে বাইকটি। মাত্র এই দামেই লঞ্চ হয়ে গেল Scrambler 400 X, বড় হোঁচট খাবে KTM এবং Royal Enfield!

Advertisements

তার আগে দেখে নিন কেমন ফিচারস রয়েছে বাইকে

ইঞ্জিন: Triumph Scrambler 400X বেশ শক্তিশালী ইঞ্জিনের সাথে আসছে। যদিও Speed 400 এর থেকে খুব বেশি আলাদা হবেনা সেটি। কিন্তু অপেক্ষাকৃত বেশি শক্তি উৎপন্ন করবে 400X। আগের ভার্সনের মতোই 398 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন থাকবে।

Advertisements

ইঞ্জিনটি মোট 40 bhp শক্তি এবং সেইসাথে 37.5 Nm টর্ক উৎপন্ন করবে। 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে এই ইঞ্জিন। অর্থাৎ এটা বেশ স্পষ্ট যে ইঞ্জিন সরাসরি প্রতিযোগিতা জানাবে KTM 390 Adventure এবং আসন্ন Himalayan 452 কে।

মাত্র এই দামেই লঞ্চ হয়ে গেল Scrambler 400 X, বড় হোঁচট খাবে KTM এবং Royal Enfield!

ডিজাইন: Scrambler 400X মোট 2,177 মিলিমিটার লম্বা, 825 মিলিমিটার চওড়া এবং 835 মিলিমিটার উচ্চতার সিটের সাথে আসে। 1,418 মিলিমিটার লম্বা হুইলবেস এবং 195 মিলিমিটার এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফ-রোডিংয়ে বিশেষ সাহায্য করবে। Scrambler এর লুক এবং ডিজাইন গ্রাহকদের বেশ পছন্দ হয়েছে।

কত দামে লঞ্চ হয়েছে Scrambler 400X ?
মাত্র এই দামেই লঞ্চ হয়ে গেল Scrambler 400 X, বড় হোঁচট খাবে KTM এবং Royal Enfield!

Speed 400 এর দাম রয়েছে 2.33 লক্ষ টাকা (Ex showroom)। সেপ্টেম্বর মাস থেকে গাড়িটির ডেলিভারি শুরু হয়েছে। Scrambler 400X বাইকটি একটি অবিশ্বাস্য দামে মাত্র 2.63 লক্ষ টাকার এক্স শোরুম দামে লঞ্চ হয়েছে। গ্রাহকরা মাত্র 10 হাজার টাকা বুকিং মানি দিয়েই বুক করতে পারেন Triumph Scrambler 400X।