Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThe New Yamaha Rx 100 Is Coming To Destroy The Market Of Royal Enfield Now You Can Afford Superbike Within Its Reach
Bike News

Royal Enfield এর বাজার ধ্বংস করতে আসছে নতুন Yamaha RX 100! এবার সাধ্যের মধ্যেই এই ধাসু বাইক

৯০ এর স্মৃতিতে মোড়া RX 100 কামব্যাক করছে ভারতের বাজারে, নতুন ডিজাইন এবং মাইলেজের সামনে পাত্তা পাবেনা Honda এবং Hero

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 22, 2023 8:37 PM

ভারতের বাজারে বিপুল জনপ্রিয় Yamaha RX 100। ৯০ এর দশকের এই বাইক আজও সমান জনপ্রিয় মানুষের মধ্যে। পুরোনো এই বাইক নিয়ে আজও অটো প্রেমীদের মধ্যে চর্চা চলতে থাকে। আম-জনতার এই গাড়ির প্রতি ভালোবাসা দেখে বাইকটিকে পুনরায় বাজারে ফিরিয়ে আনছে Yamaha। শীঘ্রই একদম নতুন লুকে ভারতের বাজারে আসছে RX 100! Royal Enfield এর বাজার ধ্বংস করতে আসছে নতুন Yamaha RX 100! এবার সাধ্যের মধ্যেই এই ধাসু বাইক

Advertisements

১৯৮৫ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে RX 100। এরপর ১৯৯৬ সালে বাইকটিকে নতুন ডিজাইনের সাথে পুনরায় লঞ্চ করা হয়। আর আজ দীর্ঘ ২৭ বছর পর আবারও বাইকটি কামব্যাক করতে চলেছে। নস্টালজিক বাইকটির লঞ্চ হওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনা চলছে সেই নিয়ে। নতুন যে ডিজাইন সামনে আসছে তাও বেশ পছন্দের হয়ে ওঠছে।

Advertisements

৯০ এর দশকের তরুণদের স্বপ্নের বাইক ছিল RX100। আর এত বছর পর জাপানি কোম্পানি পুনরায় তাদের পুরনো সুপারহিট মডেল নয়া অবতারে লঞ্চ করতে চলেছে বাজারে। আমজনতা তো বটেই, এই বাইকটির ক্রেতার তালিকায় বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে খেলোয়াড় সবাই রয়েছে। যদিও ১৯৯৬ সালে কঠোর নির্গমন নিয়মের কারণে, বাইকটির উৎপাদন বন্ধ করে দিতে হয়। কিন্তু আজও অনেকের গ্যারেজে রয়েছে গাড়িটি, রাস্তায়ও মাঝেমধ্যে দেখা যায় সেটিকে।

Royal Enfield এর বাজার ধ্বংস করতে আসছে নতুন Yamaha RX 100! এবার সাধ্যের মধ্যেই এই ধাসু বাইক

কিন্তু নতুন বাইকটি আরো শক্তিশালী এবং আকর্ষণীয় হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী নতুন Yamaha RX100 বাইকে বড় এবং আরও শক্তিশালী ফুয়েল-ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিনের সাথে আসবে। নতুন শক্তিশালী ইঞ্জিন দেওয়া হবে এই বাইককে। সেখানে LED ডেটাইম রানিং লাইট (DRL), ইলেকট্রিক স্টার্ট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো নতুন বৈশিষ্ট্যও উপস্থিত থাকছে।

Royal Enfield এর বাজার ধ্বংস করতে আসছে নতুন Yamaha RX 100! এবার সাধ্যের মধ্যেই এই ধাসু বাইক

যদিও বাইকের দাম নিয়ে Yamaha এখনো কিছুই জানায়নি। তবে বিভিন্ন বিশেষজ্ঞের দল বাইকটির দাম নিয়ে কিছু ধারণা প্রকাশ করেছেন। ১২৫ সিসি থেকে ২০০ সিসি পর্যন্ত বিভিন্ন আকারের বাইক নিয়ে হাজির Yamaha। আশা করা যাচ্ছে ২০২৫ অথবা ২০২৬ এর শুরুতে বাইকটিকে নতুন রূপে দেখা যাবে। গাড়িটির দাম ১.২৫ লক্ষ টাকা থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যেই থাকায় সম্ভাবনা রয়েছে।