Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThe New Himalayan 450 Is Coming Royal Enfield Will Launch The Car In The Market Today With A More Powerful Engine Check Out Now
Bike News

আসছে নতুন Himalayan 450, আগের থেকে আরো শক্তিশালী ইঞ্জিন সহ এইদিন গাড়িটি বাজারে লঞ্চ করবে Royal Enfield!

দুর্ধর্ষ শক্তির সাথে বাজারে আসছে Enfield এর নতুন বাইক, দাম ফিচারস এবং কবে বাইকটি লঞ্চ হচ্ছে দেখে নিন বিশদে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 27, 2023 4:38 PM

Royal Enfield তাদের লাইনআপের সমস্ত পণ্য গুলো পুনরায় আপডেট করছে। সদ্যই Bullet 350 বাজারে এসেছে। এবার খবর আসছে যে, শীঘ্রই দারুণ শক্তিশালী এবং Off road বাইক Himalayan 450 লঞ্চ করবে কোম্পানি। বর্তমানে যে মডেলটি বিক্রি হচ্ছে তার তুলনায় বেশ কিছু নতুন ফিচারসের সাথে আসবে বাইকটি। চলুন দেখে নেওয়া যাক কেমন শক্তিশালী হতে চলেছে নতুন বাইক। আসছে নতুন Himalayan 450, আগের থেকে আরো শক্তিশালী ইঞ্জিন সহ এইদিন গাড়িটি বাজারে লঞ্চ করবে Royal Enfield!

Advertisements

এর আগে Himalayan বাইকে 411 সিসির ইঞ্জিন ছিল। আর এই ইঞ্জিন মোট 24.5 bhp শক্তি এবং 32 Nm টর্ক উৎপন্ন করতো। কিন্তু এবার 450 সিসিরই বেশ শক্তিশালী ইঞ্জিন দেওয়া হচ্ছে। খবর অনুযায়ী নতুন বাইকে 451.65 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। যা মোট 39.47 hp শক্তি উৎপাদন করতে সক্ষম।

Advertisements

বাইকে সাধারণ ভাবেই 6 গতির গিয়ারবক্স দেওয়া হয়েছে। Royal Enfield এর নতুন বাইকের হুইলবেস মোট 1,510 মিলিমিটার লম্বা। বাইকটির উচ্চতা 1316 mm, দৈর্ঘ্য 2245 mm এবং চওড়ায় 852 mm। পুরনো বাইকের সমস্ত আধুনিক ফিচারস পাওয়া যাবে এখানে। আগের মতোই ডাউন ফ্রন্ট এবং মনোশক সাসপেনশন দেখা যাবে এখানে।আসছে নতুন Himalayan 450, আগের থেকে আরো শক্তিশালী ইঞ্জিন সহ এইদিন গাড়িটি বাজারে লঞ্চ করবে Royal Enfield!

এছাড়া ব্রেকিংয়ের জন্য সামনে এবং পিছনে, উভয় ক্ষেত্রেই ডিস্ক ব্রেক, ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া হয়েছে। সামনের চাকায় মোট 21 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির রিয়ার স্পোক হুইল রয়েছে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ অল LED লাইটিং রয়েছে এখানে।

আসছে নতুন Himalayan 450, আগের থেকে আরো শক্তিশালী ইঞ্জিন সহ এইদিন গাড়িটি বাজারে লঞ্চ করবে Royal Enfield!

মিডিয়া রিপোর্ট জানাচ্ছে, বাজারে এই মোটরবাইকটি Royal Enfield Himalayan/Himalayan 452 নামে লঞ্চ হতে পারে। আগামী 30 অক্টোবর থেকে 1 নভেম্বর এর মধ্যে বাইকটি বাজারে আসতে পারে। সম্ভাব্য দাম থাকবে 2.50 লাখ টাকার আশেপাশে। এই দামে Himalayan 450 এর মূখ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠবে KTM 390 ADV, BMW G310 GS, Yezdi Adventure এর মত জনপ্রিয় বাইক।