Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThe Joy Of Puja Is Double The New Tvs Raider Is Launched With Killer Looks And Great Mileage At A Very Low Price
Bike News

পুজোর আনন্দ এবার ডবল! কিলার লুক এবং দুর্দান্ত মাইলেজের সাথে সস্তায় বাজারে এসেছে নয়া TVS Raider

নতুন থিমের সাথে আসছে TVS এর নতুন বাইক

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 12, 2023 11:00 AM

TVS এর লেটেস্ট Raider বাইকটি দুর্দান্ত শক্তিশালী এবং নানান ফিচারস নিয়ে এসেছে। mini Apache বলা চলে নতুন Raider কে। দারুণ ইঞ্জিনের সাথে কিলার লুক গাড়িটিকে বিশেষ করে তুলেছে। চলুন দেখে নেওয়া যাক কেমন কি ফিচারস রয়েছে বাইকটিতে।পুজোর আনন্দ এবার ডবল! কিলার লুক এবং দুর্দান্ত মাইলেজের সাথে সস্তায় বাজারে এসেছে নয়া TVS Raider

Advertisements

বাজারে TVS Raider বাইকটির দারুণ চাহিদা রয়েছে। 125 সিসির ইঞ্জিন এবং দুর্দান্ত ডিজাইনের কারণে গাড়িটি মানুষের প্রথম পছন্দ হয়ে ওঠেছে। বাজারে Honda Shine এবং SP 125 কে বেশ ভালই টক্কর দিয়েছে Raider।

Advertisements

একাধিক স্মার্ট ফিচারসের সাথে বাইকটি বেশ আলোড়ন ফেলেছে বাজারে। Raider এর নতুন 125 SmartXonnect মডেলটিতে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। 5-ইঞ্চি TFT স্ক্রিনের মাধ্যমে আপনি স্মার্টফোনের সাথে বাইকটিকে কানেক্ট করে নিতে পারবেন। সেখানেই কল, এসএমএস, টার্ন বাই টার্ন নেভিগেশন, আবহাওয়ার মত ফিচারসের সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনে আর হাতই দেওয়ার দরকার পড়বে না।পুজোর আনন্দ এবার ডবল! কিলার লুক এবং দুর্দান্ত মাইলেজের সাথে সস্তায় বাজারে এসেছে নয়া TVS Raider

Raider 125 এর পাওয়ারট্রেনও বেশ শক্তিশালী। 124.8 সিসির ওয়ান সিলিন্ডার থ্রি ভালভ ইঞ্জিনটি এয়ার কুল প্রযুক্তির সাথে আসে। ইঞ্জিনটি 7,500 rpm এ সর্বোচ্চ 11.2 bhp শক্তি এবং 6,000 rpm এ 11.2 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। ফলে বেশ পাওয়ারফুল পারফরম্যান্স মিলবে সেই নিয়ে কোনো সন্দেহই নেই। Raider 125 এর ইঞ্জিন একটি 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। যা মাত্র 5.9 সেকেন্ডেই 60 kmph গতি তুলতে সক্ষম।

এক্ষেত্রে উল্লেখ্য, গাড়িটি যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দেয়। প্রতি লিটারে 56.7 কিলোমিটার ছুটতে সক্ষম Raider 125। গাড়িতে মোট দুইখানা মোড রয়েছে, এগুলো হলো ইকো মোড এবং দ্বিতীয়টি পাওয়ার মোড। ফিচারপ্যাকড গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 97,054 টাকা!