Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThe Festive Season Will Be More Fun Bring Home The New Hero Bike At Just 5500
Bike News

উৎসবের মরশুমে হবে আরো আনন্দদায়ক, মাত্র 5,500 দিলে হাতে পাবেন নতুন Hero বাইকের চাবি!

নতুন Hero HF Deluxe গাড়ির সামনে পাত্তা পাবেনা অন্যান্য গাড়ি, 50 হাজারেই মিলবে নতুন বাইক

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 24, 2023 6:13 PM

লো এবং মিড রেঞ্জের বাইকের ক্ষেত্রে হিরো মোটোকর্পের জুড়ি নেই। বিক্রির নিরীখেও তারা এক নাম্বার। এক লাখেরও কম বাজেটে সেরা কয়েকটি বাইক নিয়ে এসেছে Hero Motocorp। এরমধ্যে অন্যতম HF Deluxe। কমিউটার বাইকটির লেটেস্ট ভার্সনে হিরো ইঞ্জিন আপডেট করার সাথে সাথে বেশ কিছুই নতুন ফিচার অ্যাড করেছে যা বাইকটিকে অতুলনীয় করে তুলেছে। আসন্ন উৎসবের মরশুমে আরো সস্তায় বাইকটি কিনতে পারেন আপনি। কীভাবে দেখে নিন নিচে। উৎসবের মরশুমে হবে আরো আনন্দদায়ক, মাত্র 5,500 দিলে হাতে পাবেন নতুন Hero বাইকের চাবি!

Advertisements

Hero HF Deluxe ভারতীয় বাজারে খুবই জনপ্রিয় গাড়ি। Splendor Plus এর পর দ্বিতীয় সেরা বিক্রি হওয়া মডেল HF Deluxe। নতুন স্পোর্টি গ্রাফিক্স বাইকটির ডিজাইন মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠেছে। বাইকটি সস্তায় কীভাবে কিনতে পারেন দেখার আগে কী কী ফিচারস থাকছে তাই জানাচ্ছি।

Advertisements

ইঞ্জিন এবং ব্রেক : HF Deluxe গাড়িতে 97.2 সিসির একটি এয়ার-কুলড ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। সেটি মোট 8.02 PS শক্তি এবং 8.05 Nm পিকটর্ক জেনারেট করতে সক্ষম। 4-স্পীড গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে গাড়িটির ইঞ্জিন। টিউবলেস টায়ার সহ সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ রয়েছে আর উভয় চাকায় 130 মিমির ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। 65 কিমির মাইলেজ ও পাবেন এই বাইকে।

উৎসবের মরশুমে হবে আরো আনন্দদায়ক, মাত্র 5,500 দিলে হাতে পাবেন নতুন Hero বাইকের চাবি!

এক নজরে হিরো HF Deluxe এর ফিচারস:-
1) নতুন প্রযুক্তির সাথে স্পিডোমিটার, ওডোমিটার এবং ফুয়েল গেজ
2) এনালগ ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার
3) হ্যালোজেন লাইট
4) USB চার্জার
5) অতিরিক্ত নিরাপত্তার জন্য টো গার্ড
6) টুলবক্স সহ ডিজাইনড জ্বালানী ট্যাঙ্ক
7) ভাল-প্যাডেড একক-পিস আসন
8) পিলিয়নের জন্য সিঙ্গল পিস গ্র্যাব রেল

উৎসবের মরশুমে হবে আরো আনন্দদায়ক, মাত্র 5,500 দিলে হাতে পাবেন নতুন Hero বাইকের চাবি!

দাম : বাইকটির এক্স-শোরুম দাম 50 হাজার টাকার আশপাশে। বাইকটির বেস মডেলের এক্স শোরুম দাম 61633 টাকা। সেলফ-স্টার্ট মডেলের এক্স শোরুম দাম 66,408 টাকা

কীভাবে সস্তায় কিনবেন?

সস্তায় বাইকটি কেনার জন্য আপনাকে ফাইন্যান্সের সাহায্য নিতে হবে। বেস মডেলে কিনতে গেলে একবারে 61633 টাকা দিতে হবে। কিন্তু আপনি মাত্র 5500 টাকা দিয়েই বাইকটি বাড়ি নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে বাকি টাকা অর্থাৎ 56,133 টাকার লোন নিতে হবে। তিন বছরের জন্য এই লোন নিলে মাসিক EMI খরচ মাত্র 1716 টাকা।