Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateTake These 6 Bikes To Ladakh Tour To Enjoy The Ride
Bike News

লাদাখ ট্যুরে যাওয়ার জন্য দেখতে পারেন এই 6টি বাইক, পারফরম্যান্স এবং শক্তি নিয়ে ভাবতে হবেনা

লেহ-লাদাখের রুক্ষ শুষ্ক প্রান্তরে আরামসে ছুটবে এই 6টি বাইক, দেখে নিন সম্পূর্ন তালিকা

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 21, 2023 10:25 PM

বিশ্বের অন্যান্য দেশের সাথে ভারতের বিস্তর ফারাক রয়েছে। ভিন্ন ভাষা, সাহিত্য, খাবার ইত্যাদির মেলবন্ধন এই ভারত। একইরকম ভাবে ভূ-ভাগেরও বিস্তর ফারাক রয়েছে। এমতাবস্থায় বিভিন্ন বাইক নির্মাতা সংস্থাকে অতিরিক্ত খাটনি খাটতে হয়। কিন্তু আপনি যদি লেহ লাদাখের মতো উঁচু এবং এবড়ো খেবড়ো জায়গায় নিজের বাইক নিয়ে যেতে চান তাহলে কোন বাইক উপযুক্ত সেটা অনেকেই ভেবে পাননা। কিন্তু চিন্তা নেই নিচে বাজেটের মধ্যেই সেরকম কয়েকটি বাইকের তালিকা দেওয়া হলো এখানে।

Advertisements

1) Royal Enfield Himalayan লাদাখ ট্যুরে যাওয়ার জন্য দেখতে পারেন এই 6টি বাইক, পারফরম্যান্স এবং শক্তি নিয়ে ভাবতে হবেনা
নাম দেখেই নিশ্চয় বুঝে গিয়েছেন। Royal Enfield এর বাইকটি এককথায় বেস্ট বলা চলে। হিমালয়ের এবড়ো খেবড়ো জায়গাতে অনায়াসে ছুটতে সক্ষম Himalayan 450। এই বাইকের দাম শুরু হয় 2.15 লক্ষ টাকা থেকে।

Advertisements

2) Royal Enfield Bullet লাদাখ ট্যুরে যাওয়ার জন্য দেখতে পারেন এই 6টি বাইক, পারফরম্যান্স এবং শক্তি নিয়ে ভাবতে হবেনা
Bullet বাইকটি এককথায় ‘All Weather Ally’। হিমালয় হোক কি শহুরে রাস্তা, সমস্ত জায়গাতেই নিজের ছাপ রেখে আস্তে সক্ষম Bullet 350। এই বাইকটি কিনতে হলে আপনাকে 1.73 লক্ষ টাকা খরচ করতে হবে।

3) KTM 390 Adventure লাদাখ ট্যুরে যাওয়ার জন্য দেখতে পারেন এই 6টি বাইক, পারফরম্যান্স এবং শক্তি নিয়ে ভাবতে হবেনা
KTM 390 অ্যাডভেঞ্চার আসলে Duke সিরিজকে Modify করে তৈরী করা হয়েছে। এখানে আপনি Adventure এ যাওযার জন্য যা যা প্রয়োজন সবই পেয়ে যাবেন। 390 Adventure এর এক্স শোরুম দাম 2.80 লক্ষ টাকা।

4) Hero Xpulse লাদাখ ট্যুরে যাওয়ার জন্য দেখতে পারেন এই 6টি বাইক, পারফরম্যান্স এবং শক্তি নিয়ে ভাবতে হবেনা
Hero Xpulse হল একটি দারুণ অফ-রোডার বাইক। হাইওয়েতে নিজের শক্তির পুরোপুরি প্রদর্শন করতে না পারলেও হিমালয়ের রুক্ষ শুষ্ক প্রান্তরের জন্য আদর্শ এই বাইক। Hero Xpulse-এর দাম 1.45 লক্ষ টাকা থেকে শুরু হয়।

5) BMW G310 GS লাদাখ ট্যুরে যাওয়ার জন্য দেখতে পারেন এই 6টি বাইক, পারফরম্যান্স এবং শক্তি নিয়ে ভাবতে হবেনা
সাধারণত BMW বাইকের দাম বেশি হলেও G310 GS বেশ সস্তায় পেয়ে যাবেন। GS মোটরসাইকেলগুলি সারা বিশ্বের কঠিনতম পথ অতিক্রম করার জন্য একদম আইকনিক। এন্ট্রি লেভেল GS মোটরসাইকেলের দাম রয়েছে 3.25 লক্ষ টাকা।

6) Suzuki V-Strom SX
বাজেট সেগমেন্টে Suzuki V-Strom একটি দুর্দান্ত বাইক। বিভিন্ন ট্যুর সে হাইওয়ে হোক কি রুক্ষ শুষ্ক লেহ লাদাখ, সমস্ত ক্ষেত্রেই নিজের শক্তি প্রদর্শন করতে সক্ষম Suzuki V-Strom SX। বাইকের দাম শুরু হচ্ছে 2.11 লক্ষ টাকা থেকে।
(ওপরোক্ত সমস্ত দাম এক্স শোরুম দামে বলা হয়েছে)।