Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateRoyal Enfield Shotgun 650 Is Coming The Picture Was Leaked Before The Launch
Bike News

মার্কেটে রাজ করতে আসছে Royal Enfield Shotgun 650, লঞ্চের আগেই ফাঁস কি কি ফিচার্স থাকবে!

650 সিসির নতুন বাইক আনছে Royal Enfield, দেখে নিন নতুন ডিজাইনের বাইকটি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 14, 2023 12:59 PM

সম্প্রতি Royal Enfield Bullet বাজারে এসেছে। আসন্ন সময়ে তারা Himalayan 450, Bobber এবং আরো একগুচ্ছ নতুন বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Bullet 350 এর সফল লঞ্চের সাথে সাথেই উৎসবের মরশুমের আগে নিজেদের পোর্টফোলিও পুরোপুরি বদলে ফেলতে চাইছে সংস্থাটি। Bullet এর আগে বাজারে আসে Super Meteor 650। আসন্ন সময়ে Shotgun 650 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। মার্কেটে রাজ করতে আসছে Royal Enfield Shotgun 650, লঞ্চের আগেই ফাঁস কি কি ফিচার্স থাকবে!

Advertisements

650cc লাইনআপে Royal Enfield দারুণ সাফল্য পেয়েছে। তারপর থেকেই এই সেগমেন্টে নিজেদের পোর্টফোলিও আরো বড় করতে আগ্রহী RE। 650 সিসির প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তিনটি ভিন্ন ডিজাইনের বাইক বাজারে লঞ্চ করেছে , এগুলো হলো nterceptor 650, Continental GT 650 এবং Super Meteor 650। এবার প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করেই আসবে নতুন Shotgun 650।মার্কেটে রাজ করতে আসছে Royal Enfield Shotgun 650, লঞ্চের আগেই ফাঁস কি কি ফিচার্স থাকবে!

Advertisements

বাইকটি এখনো বাজারে না এলেও তার কিছু ডিজাইন এবং ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। Royal Enfield আপাতত SG 650 নামে একটি প্রজেক্টের ওপর কাজ চালাচ্ছে। তাই এমন নামের সাথে দেখা গিয়েছে বাইকটিকে। এক জনৈক ইউটিউব বাইকটির ছবি এবং ডিজাইন রেন্ডার করেছে। সেখানে একটি পিলিয়ন সিট দেখতে পাবেন আপনি।মার্কেটে রাজ করতে আসছে Royal Enfield Shotgun 650, লঞ্চের আগেই ফাঁস কি কি ফিচার্স থাকবে!

রয়্যাল এনফিল্ড শটগান 650 সুপার মেটিওর 650 এর অনুরূপ প্ল্যাটফর্ম ব্যবহার করবে। ফ্রেম ইন্টারসেপ্টর এবং কন্টিনেন্টাল জিটি থেকে কিছুটা আলাদা হতে চলছে। প্রায় একই ডিজাইন শৈলীর সাথে এলেও Super Meteor 650 এর চেয়ে দীর্ঘ হবে বাইকটি। উল্লেখ্য যে, নতুন Scram 411 এর ডিজাইনের সাথে মিল দেখা যায়। একইরকম গোল হেডলাইট ক্ল্যাম্প, গোলাকার ইন্ডিকেটর এবং টেল লাইট সহ বৃত্তাকার LED হেডলাইট দেখতে পাবেন আপনি।

মার্কেটে রাজ করতে আসছে Royal Enfield Shotgun 650, লঞ্চের আগেই ফাঁস কি কি ফিচার্স থাকবে!

বাইকটিতে 648cc প্যারালাল-টুইন ইঞ্জিন থাকতে পারে। রেন্ডার এবং সাম্প্রতিক স্পাই শটগুলিতে দেখা যাচ্ছে যে, Shotgun 650 তে অ্যালয় হুইল দিয়েছে কোম্পানি। আসন্ন বাইকে ডুয়াল-টোন ইফেক্ট সহ টিয়ার-ড্রপ শেপ ফুয়েল ট্যাঙ্ক, রেট্রো বডি প্যানেল এবং ভিনটেজ চার্ম থাকবে। নিও রেট্রো ডিজাইন গ্রাহকদের মোহিত করবেই। মিডিয়া রিপোর্ট অনুযায়ী সামনে 19″ বা 18″ এবং পিছনে 17″ অ্যালয় হুইল থাকতে পারে।