Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateRoyal Enfield Is Launching The New Shotgun When Is The New Bike Coming Check Out The Launch Date
Bike News

Royal Enfield লঞ্চ করছে নতুন Shotgun, কবে আসছে নতুন বাইক? দেখে নিন লঞ্চের দিনক্ষণ

Royal Enfield তাদের নতুন Shotgun বাইক আনছে শীঘ্রই। এতদিন 650 সিসি সেগমেন্টে Continental GT, Interceptor 650 এবং Super Meteor 650 এই তিন বাইক ছিল। লেটেস্ট যুক্ত হতে চলেছে Shotgun 650। গত নভেম্বর মাসে Motoverse ইভেন্টে প্রথমবারের জন্য এডিশন সামনে আনে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 15, 2023 10:09 AM

Royal Enfield তাদের নতুন Shotgun বাইক আনছে শীঘ্রই। এতদিন 650 সিসি সেগমেন্টে Continental GT, Interceptor 650 এবং Super Meteor 650 এই তিন বাইক ছিল। লেটেস্ট যুক্ত হতে চলেছে Shotgun 650। গত নভেম্বর মাসে Motoverse ইভেন্টে প্রথমবারের জন্য এডিশন সামনে আনে Royal Enfield। মাত্র 25 টি বাইক বিক্রি করে সেবার। কিন্তু শীঘ্রই বাইকটির অফিশিয়াল লঞ্চ করতে চলেছে কোম্পানি। Royal Enfield লঞ্চ করছে নতুন Shotgun, কবে আসছে নতুন বাইক? দেখে নিন লঞ্চের দিনক্ষণ

Advertisements

রয়্যাল এনফিল্ড শটগান 650 স্টেনসিল হোয়াইট, প্লাজমা ব্লু, ড্রিল গ্রিন এবং শিটমেটাল গ্রে, এই চার রঙের সাথে আসছে। সামনে 18 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির টিউবলেস টায়ার সমেত অ্যালয় হুইল দেখা যাবে। সাসপেনশনের জন্য সামনের অংশে 43 mm এর বড় মাল্টি-পিস্টন ফর্ক এবং পিছনের টুইন টিউব 5-স্টেপ শক সাসপেনশন থাকছে।

Advertisements

Royal Enfield লঞ্চ করছে নতুন Shotgun, কবে আসছে নতুন বাইক? দেখে নিন লঞ্চের দিনক্ষণ

Shotgun 650 বাইকের সামনে 320 মিমি ফ্রন্ট ডিস্ক এবং পিছনে 300 মিমি ডিস্ক ব্রেক থাকবে ব্রেকিংয়ের জন্য। এছাড়া বাইকে ডুয়াল-চ্যানেল ABS সিস্টেমও দেখা যাবে। LED হেডল্যাম্প এবং টেলল্যাম্প সহ ডিজি-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপার নেভিগেশন, ইউএসবি চার্জিং পোর্ট এবং রয়্যাল এনফিল্ড উইংম্যান সাপোর্ট থাকবে।

Royal Enfield লঞ্চ করছে নতুন Shotgun, কবে আসছে নতুন বাইক? দেখে নিন লঞ্চের দিনক্ষণ

বাইকটিকে শক্তি জোগানোর জন্য থাকবে 648 cc প্যারালাল-টুইন, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি মোট 46.40 bhp শক্তি এবং 52 Nm টর্ক উৎপন্ন করে। 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে ইঞ্জিনটি। Royal Enfield শটগান 650 ইঞ্জিন তার ওজন এবং স্পেসিফিকেশনের সাথে মেলানোর জন্য পুনরায় টিউন করবে কোম্পানি।

Royal Enfield লঞ্চ করছে নতুন Shotgun, কবে আসছে নতুন বাইক? দেখে নিন লঞ্চের দিনক্ষণ

বাইকের দাম কত হতে পারে?
মোটোভার্স এডিশন যে বাইকটি লঞ্চ করা হয়েছিল তার দাম 4.25 লাখ টাকা। তবে সেটি ছিল Shotgun এর স্পেশ্যাল এডিশন। এবার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট লঞ্চ করলে সেটির এক্স শোরুম দাম থাকতে পারে 3.80 লক্ষ টাকা থেকে 4 লাখের মধ্যেই।