Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateRoyal Enfield Is Bringing 4 New Bikes In 2024 Check Out The Full List In Advance
Bike News

2024 সালে Royal Enfield নিয়ে আসছে 4 নয়া বাইক, আগেভাগেই দেখে রাখুন সম্পূর্ন তালিকা

ভারতের বাজারে প্রিমিয়াম বাইকের কথা বললে সর্বাগ্রে নাম আসবে চেন্নাইস্থিত Royal Enfield এর নাম সবার আগে আসে। চলতি বছর 3টি নতুন বাইক লঞ্চ করেছে তারা। কিন্তু আসন্ন 2024 আরো জাঁকজমকপূর্ন হতে চলেছে। বাজারে আসবে 4 খানা নতুন বাইক। 350 সিসি…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 30, 2023 11:36 AM

ভারতের বাজারে প্রিমিয়াম বাইকের কথা বললে সর্বাগ্রে নাম আসবে চেন্নাইস্থিত Royal Enfield এর নাম সবার আগে আসে। চলতি বছর 3টি নতুন বাইক লঞ্চ করেছে তারা। কিন্তু আসন্ন 2024 আরো জাঁকজমকপূর্ন হতে চলেছে। বাজারে আসবে 4 খানা নতুন বাইক। 350 সিসি থেকে 650 সিসি সেগমেন্টের বাইকগুলো সম্পর্কে এখানে জানানো হচ্ছে।

Advertisements

Royal Enfield Classic Bobber 350 2024 সালে Royal Enfield নিয়ে আসছে 4 নয়া বাইক, আগেভাগেই দেখে রাখুন সম্পূর্ন তালিকা
বর্তমান Classic 350 মডেল থেকে প্রাপ্ত, Royal Enfield-এর আসন্ন Bobber 350 বাইকের টেস্টিং চালানো কিছু ছবি সামনে এসেছে। সেখানে বড় টায়ার, লম্বা হ্যান্ডেলবার এবং পিলিয়ন সিট দেখা যাচ্ছে। আগামী বছর বাজারে আসবে Classic Bobber 350। এটি Jawa 42 Bobber এবং Jawa Perak-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগের মতই 349 সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার এবং অয়েল-কুলড SOHC ইঞ্জিন ব্যবহার করা হবে বাইকটিতে।

Advertisements

Royal Enfield Hunter 450 2024 সালে Royal Enfield নিয়ে আসছে 4 নয়া বাইক, আগেভাগেই দেখে রাখুন সম্পূর্ন তালিকা
ট্রায়াম্ফ স্পিড 400-এর সাথে লড়াইতে নামতে আসছে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার 450। নিও-রেট্রো রোডস্টারটি বর্তমানের Hunter 350 এরই নয়া Upgrade হতে চলেছে। খবর অনুযায়ী বাইকটি দাম 2.4 লক্ষ টাকার আশেপাশে থাকবে। আগামী 2024 সালের প্রথমার্ধে সেটিকে লঞ্চ করতে পারে Royal Enfield। 45e সিসির সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড DOHC ফোর-ভালভ ইঞ্জিন 40.02 PS শক্তি এবং 40 Nm টর্ক উৎপন্ন করবে।

Royal Enfield Scrambler 650 2024 সালে Royal Enfield নিয়ে আসছে 4 নয়া বাইক, আগেভাগেই দেখে রাখুন সম্পূর্ন তালিকা
Royal Enfield লাইনআপে নতুন 650 সিসির Scrambler বাইক যোগ করেছে। ইন্টারসেপ্টর 650 এবং কন্টিনেন্টাল GT650 এর সাথে একই প্ল্যাটফর্ম শেয়ার করে। Scrambler 650 তে 648cc প্যারালাল-টুইন ইঞ্জিন রয়েছে। আর এই ইঞ্জিনটি মোট 47 bhp এবং 52 Nm টর্ক উৎপাদন করে।

Royal Enfield Shotgun 650 2024 সালে Royal Enfield নিয়ে আসছে 4 নয়া বাইক, আগেভাগেই দেখে রাখুন সম্পূর্ন তালিকা
MotoVerse ইভেন্টে উন্মোচন করা হয় শটগান 650 বাইকের ফ্যাক্টরি কাস্টম ইউনিট। যদিও সেটি কেবলমাত্র 25 টি ইউনিট বিক্রি করে Royal Enfield। আগামী বছর চূড়ান্ত উত্পাদন মডেল ভারত এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছাবে। বাইকটির নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ছোট চাকা, একটি খাড়া হ্যান্ডেলবার, পরিবর্তিত ফুটপেগ এবং আসন আর তার সাথে নতুন ডিজাইনের সাব-ফ্রেম।