Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateNew Yamaha Rx 100 Will Be Launch At This Date
Yamaha RX 100

আর দেরি নয়, এইদিন বাজারে কামব্যাক করছে নস্টালজিয়াতে মোড়া Yamaha RX 100

Yamaha RX 100, ভারতের বাজারে একরকম ঝড় তোলে বাইকটি। ৯০ এর দশকের এই বাইকের নাম আজও সমান জনপ্রিয়। RX 100 বাইক নিয়ে বাইক এবং অটো প্রেমীদের মধ্যে চর্চা এখনো চলতে থাকে। আর জনতার দাবী মাথায় রেখে বাইকটিকে পুনরায় ফিরিয়ে আনছে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 10, 2024 7:03 PM

Yamaha RX 100, ভারতের বাজারে একরকম ঝড় তোলে বাইকটি। ৯০ এর দশকের এই বাইকের নাম আজও সমান জনপ্রিয়। RX 100 বাইক নিয়ে বাইক এবং অটো প্রেমীদের মধ্যে চর্চা এখনো চলতে থাকে। আর জনতার দাবী মাথায় রেখে বাইকটিকে পুনরায় ফিরিয়ে আনছে Yamaha। একদম নতুন লুকে ভারতের বাজারে আসছে RX 100। Yamaha RX 100

Advertisements

পুরনো এই বাইকটির লঞ্চ হওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই সেই নিয়ে আলোচনা বাড়ছে। নতুন যে ডিজাইন সামনে এসেছে তা দেশের তরুণ প্রজন্ম বেশ পছন্দ করেছে। ৯০ এর দশকেও তরুণদের স্বপ্নের বাইক ছিল এটি, আর জাপানি সংস্থাটি আবারও তাদের পুরনো সুপারহিট মডেল লঞ্চ করতে চলেছে, তাও আবার নয়া অবতারে।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি যে এই বাইকটির ক্রেতার তালিকায় বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে খেলোয়াড় সবাই রয়েছে। যদিও ১৯৯৬ সালে কঠোর নির্গমন নিয়মের কারণে, বাইকটির উৎপাদন বন্ধ করে দিতে হয়। কিন্তু আজও অনেকের গ্যারেজে রয়েছে গাড়িটি, রাস্তায়ও মাঝেমধ্যে দেখা যায় সেটিকে। Yamaha RX 100

কিন্তু নতুন বাইকটি আরো শক্তিশালী এবং আকর্ষণীয় হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী নতুন Yamaha RX100 বাইকে বড় এবং আরও শক্তিশালী ফুয়েল-ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিনের সাথে আসবে। সেখানে LED ডেটাইম রানিং লাইট (DRL), ইলেকট্রিক স্টার্ট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো নতুন বৈশিষ্ট্যও উপস্থিত থাকছে।আর দেরি নয়, এইদিন বাজারে কামব্যাক করছে নস্টালজিয়াতে মোড়া Yamaha RX 100

বাইকটির দাম কত হবে?
যদিও এই নিয়ে Yamaha এখনো কিছুই জানায়নি। তবে অনেকে বাইকটির দাম নিয়ে কিছু ধারণা প্রকাশ করেছেন। আশা করা যাচ্ছে ২০২৪ সালের শেষের দিকে বাইকটিকে নয়া অবতারে দেখা যাবে। নতুন Yamaha RX 100 এর দাম থাকবে ১.২৫ লক্ষ টাকা থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে।