Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateNew Honda Dio 125 Launched In India At Just 80 Thousand Price Point
Bike News

হোন্ডার নতুন স্পোর্টি লুকের স্কুটার এল বাজারে, ৮০ হাজারের বাজেটে পাবেন মনভোলানো সব ফিচার্স

বাজারে সদ্যই নতুন ডিও লঞ্চ করেছে হোন্ডা মোটরস (Honda Motors)। আগে থেকেই এই নিয়ে আলোচনা চলছিল বটে, কিন্তু এবার নতুন গাড়ি লঞ্চ করে হোন্ডা মোটরস কিছুটা চমকে দিয়েছে বাজারকে। এর আগে 110 সিসির ডিও এনেছিল তারা, এবার 125 সিসি সেগমেন্টে…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 21, 2023 2:09 AM

বাজারে সদ্যই নতুন ডিও লঞ্চ করেছে হোন্ডা মোটরস (Honda Motors)। আগে থেকেই এই নিয়ে আলোচনা চলছিল বটে, কিন্তু এবার নতুন গাড়ি লঞ্চ করে হোন্ডা মোটরস কিছুটা চমকে দিয়েছে বাজারকে। এর আগে 110 সিসির ডিও এনেছিল তারা, এবার 125 সিসি সেগমেন্টে নতুন স্কুটার এনেছে তারা। গত বৃহস্পতিবারই গাড়িটি বাজারে এনেছে হোন্ডা।

Advertisements

নতুন Honda Dio বাজারে বেশ কিছু উন্নত ফিচারের সাথে এসেছে। নয়া স্পোর্টি লুকের এই স্কুটারের ওপর 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে Honda। আপনি চাইলে সেটিকে 10 বছর অবধি বাড়াতে পারেন। Activa এর মতো এখানেও H-Smart ফিচার যোগ করা হয়েছে। সাথে এখানে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং LED হেডল্যাম্প।হোন্ডার নতুন স্পোর্টি লুকের স্কুটার এল বাজারে, ৮০ হাজারের বাজেটে পাবেন মনভোলানো সব ফিচার্স

Advertisements

Honda Dio 125 স্কুটারটি অ্যাক্টিভা 125 এবং গ্রাজিয়া 125 এর ইঞ্জিন ব্যবহার করে। যদিও Dio তে কত ক্ষমতা তৈরি করতে পারে সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি। কিন্তু Activa (125) এবং Grazia (125) গাড়িতে ইঞ্জিনটি 8.19bhp শক্তির সাথে 10.4Nm টর্ক উৎপন্ন করে। হোন্ডার অটোমেটিক চোক এবং স্টার্ট-স্টপ সিস্টেমের সুবিধা পেয়ে যাবেন।

ডিওর অনেকগুলো ভার্সন লঞ্চ করেছে হোন্ডা, এরমধ্যে স্মার্ট ভেরিয়েন্টে হোন্ডা তাদের নতুন H-Smart কী এর সুবিধা দিয়েছে। নয়া অবতারে আরো স্পোর্টি লুকের সাথে গাড়িটি নতুন ফিচারস যোগ করায় দাম কিছুটা বেড়েছে। Dio 125 স্কুটারের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ রয়েছে 83,400 টাকা।হোন্ডার নতুন স্পোর্টি লুকের স্কুটার এল বাজারে, ৮০ হাজারের বাজেটে পাবেন মনভোলানো সব ফিচার্স

তবে নয়া Smart Varient নিতে চাইলে 91,300 টাকা খরচ করতে হবে। ডিওর বিভিন্ন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দাম ভিন্ন ভিন্ন। এই স্কুটারে অ্যালয় হুইলের সাথে সাথে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক লাগানো রয়েছে। বাজারে এটি হোন্ডারই Activa এবং Grazia এর সাথে Suzuki Avani, Yamaha Ray Zr এর সাথে প্রতিযোগিতায় নামবে।