Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateNew Himalayan Bike Launched In The Market Check The Price Of The New Bike
Bike News

Royal Enfield Himalayan 450: বাজারে লঞ্চ হয়ে গেল নতুন হিমালয়ান বাইক! নতুন মোটরসাইকেলের দাম দেখে নিন

বাজারে লঞ্চ হয়ে গেল নতুন Himalayan 450, ফিচারস এবং দাম টেক্কা দেবে KTM কে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 29, 2023 12:23 PM

গোয়াতে সদ্যই অনুষ্ঠিত হয়েছে Motoverse 2023 ইভেন্ট। আর এই ইভেন্টে দাম জানা গিয়েছে বহুল প্রতীক্ষিত Royal Enfield Himalayan এর। বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.69 লক্ষ টাকা থেকে। অ্যাডভেঞ্চার সিরিজের বাইকটি জোর প্রতিযোগিতা দিচ্ছে BMW G310 GS এবং KTM 390 অ্যাডভেঞ্চার X কে। Royal Enfield Himalayan 450: বাজারে লঞ্চ হয়ে গেল নতুন হিমালয়ান বাইক! নতুন মোটরসাইকেলের দাম দেখে নিন

Advertisements

নয়া Royal Enfield Himalayan 450 এর টপ মডেলের দাম রয়েছে 2.84 লক্ষ টাকা। কাজা ব্রাউন, স্লেট হিমালয়ান, স্লেট পপি ব্লু, হ্যানলে ব্ল্যাক এবং কমেট হোয়াইট, এই পাঁচটি রঙে পাওয়া যায়। আগের Himalayan 411 বাইকটির থেকে নতুন বাইকটি কিছুটা বেশি লম্বা। নতুন Himalayan এর হুইলবেস আগের থেকে 230mm অধিক লম্বা।

Advertisements

Himalayan 450 বাইকে 451.65 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুল ইঞ্জিনের সাথে আসছে। নতুন ইঞ্জিনের কার্যক্ষমতাও দুর্দান্ত। রিপোর্ট অনুযায়ী মোট 40 Nm টর্ক এবং 40.02 PS শক্তি উৎপাদন করবে Himalayan 450। 6 গতির গিয়ারবক্স যুক্ত থাকবে ইঞ্জিনের সাথে।

Royal Enfield Himalayan 450: বাজারে লঞ্চ হয়ে গেল নতুন হিমালয়ান বাইক! নতুন মোটরসাইকেলের দাম দেখে নিন

Royal Enfield এর নতুন বাইকের হুইলবেস মোট 1,510 মিলিমিটার লম্বা। বাইকটির উচ্চতা 1316 mm, দৈর্ঘ্য 2245 mm এবং চওড়ায় 852 mm। পুরনো বাইকের সমস্ত আধুনিক ফিচারস পাওয়া যাবে এখানে। আগের মতোই ডাউন ফ্রন্ট এবং মনোশক সাসপেনশন দেখা যাবে এখানে।

Royal Enfield Himalayan 450: বাজারে লঞ্চ হয়ে গেল নতুন হিমালয়ান বাইক! নতুন মোটরসাইকেলের দাম দেখে নিন

এছাড়া ব্রেকিংয়ের জন্য সামনে এবং পিছনে, উভয় ক্ষেত্রেই ডিস্ক ব্রেক, ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া হয়েছে। সামনের চাকায় মোট 21 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির রিয়ার স্পোক হুইল রয়েছে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ অল LED লাইটিং রয়েছে এখানে।