Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateMahindra Comes Up With A Killer Looking Bike With A Powerful 650 Cc Engine To Rival The Royal Enfield Check Price And Features
Bike News

Royal Enfield-কে টেক্কা দিতে 650 সিসির ধাসু বাইক নিয়ে হাজির Mahindra, দাম কত দেখে নিন

শীঘ্রই বাজারে আসছে মাহিন্দ্রার নতুন বাইক, কেমন হবে সেটি? দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 12, 2023 9:20 AM

মাহিন্দ্রার গাড়িগুলোর বাজারে বেশ বড় মাপের চাহিদা রয়েছে। Scorpio-N থেকে Thar, এসমস্ত গাড়ি কেনার জন্য আপনাকে 1 থেকে 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাড়ির বাজারে ধামাকা করার পর এবার বাইকের বাজারেও নিজেদের পরিসর করে তুলতে সক্রিয় মাহিন্দ্রা। বাইকের বাজারে বেশ জোরেসোরে প্রবেশ করেছে সংস্থাটি। Royal Enfield এবং Jawa কে টেক্কা দিয়ে নতুন ক্রুজার বাইক এনেছে Mahindra। Royal Enfield-কে টেক্কা দিতে 650 সিসির ধাসু বাইক নিয়ে হাজির Mahindra, দাম কত দেখে নিন

Advertisements

ভারতের বাজারে রয়্যাল এনফিল্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক কোম্পানি হাজির হয়েছে। বহু চেষ্টা করলেও Enfield এর জনপ্রিয়তায় চোট পৌঁছাতে পারেনি কেও। কিন্তু মাহিন্দ্রা তাদের নতুন BSA Gold Star বাইক লঞ্চ করে কিছুটা চমক দিয়েছে বলা যেতে পারে। বাজারে Royal Enfield এর মনোপলি শেষ করতে Mahindra তাদের BSA Gold Star বাইক নিয়ে আসছে।

Advertisements

Royal Enfield-কে টেক্কা দিতে 650 সিসির ধাসু বাইক নিয়ে হাজির Mahindra, দাম কত দেখে নিন

জানিয়ে রাখি যে, UK তে দেদার বিক্রি হয় বাইকটি। তবে ভারতের বাজারে এতদিন খুব একটা দেখা যায়নি এই বাইক। কিন্তু মার্কেট ধরার জন্য শীঘ্রই BSA Gold Star 650 নিয়ে আসতে পারে মাহিন্দ্রা। 652 সিসির চার ভালভের ইঞ্জিন মোট 44 bhp শক্তি এবং 55 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। অর্থাৎ বেশ শক্তিশালী পারফর্ম্যান্স মিলবে এই বাইকে। 5 গতির গিয়ারবক্সের সুবিধাও পেয়ে যাবেন আপনি।

Royal Enfield-কে টেক্কা দিতে 650 সিসির ধাসু বাইক নিয়ে হাজির Mahindra, দাম কত দেখে নিনরেট্রো স্টাইলের এই ক্রুজার বাইকের দামও সাধ্যের মধ্যেই থাকবে। Mahindra BSA Gold Star 650 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 3.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার মধ্যে। কিন্তু অফিশিয়াল কোনো বয়ান না আসায় সেই সম্বন্ধে নিশ্চিৎ কিছু বলা সম্ভব হচ্ছেনা। আপাতত পাওয়া খবর অনুযায়ী Royal Enfield Interceptor 650 বাইকের থেকে কিছুটা বেশি দাম হতে পারে এই বাইকের।