Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateHonda Has A 10 Year Warranty On This Bike The Price Is Only This
Bike News

10 বছরের ওয়ারেন্টি রয়েছে Honda-র এই বাইকে, দাম মাত্র এত!

এক দুই নয়, দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছে Honda! শুধুমাত্র এইটুকু মেনে চলতে হবে আপনাকে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 10, 2023 8:41 PM

125 সিসি ইঞ্জিন সম্পন্ন বাইকের বেশ চাহিদা রয়েছে বাজারে। আর এক্ষেত্রে Shine 125 বাইকটি বেশ জনপ্রিয়। দারুণ মাইলেজ এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে Shine আজ বেস্ট সেলিং বাইকের একটি। আরামদায়ক যাত্রার জন্যও আদর্শ এই বাইক। একবারে 10 বছরের ওয়ারেন্টি মিলবে সেখানে, কিন্তু কিভাবে সেই ওয়ারেন্টি পাবেন তার আগে বাইকটির কি ফিচারস রয়েছে দেখে নিন। 10 বছরের ওয়ারেন্টি রয়েছে Honda-র এই বাইকে, দাম মাত্র এত!

Advertisements

Honda Shine এ 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে যা মোট 10.74 PS শক্তি এবং 11 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি মাত্র 13.43 সেকেন্ডেই গতিতে পৌঁছাতে সক্ষম। LED হেডলাইট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টুইন পড ক্লাস্টার, ওডোমিটার এবং একটি ফুয়েল গেজ রয়েছে এখানে।

Advertisements

10 বছরের ওয়ারেন্টি রয়েছে Honda-র এই বাইকে, দাম মাত্র এত!

সামনের ডিস্ক ব্রেক এবং একটি পিছনের ড্রাম ব্রেক রয়েছে। বাইকটি চারটি ভেরিয়েন্ট এবং আটটি রঙের সাথে আসে। আরামদায়ক যাত্রার জন্য বাইকে টেলিস্কোপিক ফর্ক এবং একটি আরামদায়ক আসন রয়েছে। এছাড়া Shine 125 এর মাইলেজ ও অসাধারণ। প্রতি লিটারে 65 কিমি মাইলেজ দেয় বাইকটি।

10 বছরের ওয়ারেন্টি রয়েছে Honda-র এই বাইকে, দাম মাত্র এত!

বাইকটিতে 10 বছরের ওয়ারেন্টির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আসলে বাইকটি 3 বছরের ওয়ারেন্টির সাথে আসে। কিন্তু আপনি চাইলেই সামান্য অর্থের বিনিময়ে সেটি 7 বছরের জন্য বাড়িয়ে নিতে পারবেন। Shine এর বেস মডেলের এক্স শোরুম দাম 78,687 টাকা। টপ ভেরিয়েন্টের জন্য 83,800 টাকা দিতে হবে আপনাকে।