Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateGrab The Awesome Bajaj Platina A Bumper Offer From Bajaj Motors For Just Rs 8000
Bike News

মাত্র ₹8,000 দিয়ে বাড়ি আনুন 90 কিমি মাইলেজ দেওয়া Bajaj Platina, জেনে নিন কিভাবে

Bajaj এর রেকর্ড মাইলেজের বাইক নিয়ে যান একদম সস্তায়! কীভাবে দেখে নিন

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 16, 2023 1:02 PM

বাইকের বাজার ক্রমবর্ধমান। সামনেই আবার দুর্গাপুজো সহ উৎসবের মরশুম আসন্ন, তাই বিক্রিও বাড়তে চলেছে। ফলে একাধিক বাইক লাইন দিয়ে ভারতে আসতে চলেছে। এর মধ্যে কিছু বাইক থাকে যেগুলো বেশ সস্তায় দারুণ পারফরম্যান্স দেয়, আর Bajaj Platina সেরকমই একটি গাড়ি। যদিও গাড়িটি আগে বেশ কম দামে পাওয়া গেলেও বর্তমানে দাম কিছুটা বেড়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সস্তায় কীভাবে গাড়িটি কিনতে পারেন আপনি।মাত্র ₹8,000 দিয়ে বাড়ি আনুন 90 কিমি মাইলেজ দেওয়া Bajaj Platina, জেনে নিন কিভাবে

Advertisements

গাড়িটির ফিচারস দেখে নিন

Bajaj Platina আপনার পকেটের জন্য বেশ স্বাস্থ্যকর। জ্বালানি তেলের দাম নিয়েও আর চিন্তা করতে হবেনা, কারণ বাইকে বেশ বড় অংকের মাইলেজ পেয়ে যাবেন আপনি। আসলে বাজাজ প্লাটিনা আপনাকে একগুচ্ছ সুবিধা দেবে, সেখানে মাইলেজ থেকে গতি, দূর যাত্রার জন্য আরামদায়ক আসন অথবা স্লীক ডিজাইন, সবই উপস্থিত রয়েছে।

Advertisements

ইঞ্জিন এবং ফিচারস : প্লাটিনা গাড়িতে 115 সিসির DTS-i ইঞ্জিন রয়েছে। সেটি মোট 8.60 PS শক্তি এবং 9.81 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5-গতির গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে ইঞ্জিনটি। এছাড়া বাইকে থাকছে 11 লিটারের জ্বালানী ট্যাঙ্ক। মোট 87 কিমির মাইলেজ পেয়ে যাচ্ছেন Platina তে।মাত্র ₹8,000 দিয়ে বাড়ি আনুন 90 কিমি মাইলেজ দেওয়া Bajaj Platina, জেনে নিন কিভাবে

দাম : টপ-এন্ড Bajaj Platina 110 ABS-এর এক্স-শোরুম দাম শুরু হয় 79,821 টাকা থেকে। এবং অন-রোডে সেটি 95,174 টাকা (Delhi) পর্যন্ত পৌঁছায়। তবে এক্ষেত্রে আপনাকে একসাথে সমস্ত টাকা দেওয়ার প্রয়োজন পড়বেনা। কীভাবে? চলুন জানাচ্ছি।

Bajaj Platina Finance Plan

মাত্র ₹8,000 দিয়ে বাড়ি আনুন 90 কিমি মাইলেজ দেওয়া Bajaj Platina, জেনে নিন কিভাবেমাত্র 8,000 টাকা ডাউন পেমেন্ট করেই বাইকটি বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি। বাকি টাকা আপনি ঋণ নিতে পারেন। 36 মাসের জন্য ঋণ নিলে বার্ষিক 9.7% সুদ সমেত মাসিক 2468 টাকা দিতে হবে আপনাকে।