Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News Update30 Lakh People Bought This Bike In Three States If You See The Features And Price You Will Buy It Too
Bike News

তিনটি রাজ্যে 30 লক্ষ মানুষ কিনল এই বাইক, ফিচার্স এবং দাম দেখলে কিনবেন আপনিও!

এই কমিউটার বাইকের বিরাট সংখ্যায় বিক্রি হয়েছে বাজারে, দাম সাধ্যের মধ্যে কিন্তু ফিচারস টেক্কা দেবে বড় বড় প্রিমিয়াম বাইককেও

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 18, 2023 8:23 PM

125 সিসি ইঞ্জিন সম্পন্ন বাইকের বেশ চাহিদা রয়েছে বাজারে। আর এক্ষেত্রে Shine 125 বাইকটি বেশ জনপ্রিয়। দারুণ মাইলেজ এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে Shine আজ বেস্ট সেলিং বাইকের একটি। আরামদায়ক যাত্রার জন্যও আদর্শ এই বাইক। তিনটি রাজ্যে 30 লক্ষ মানুষ কিনল এই বাইক, ফিচার্স এবং দাম দেখলে কিনবেন আপনিও!

Advertisements

পরিসংখ্যান জানাচ্ছে শুধু মহারাষ্ট্র, গুজরাত এবং গোয়াতেই Shine এর 30 লাখ ইউনিট বিক্রি হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন এই বাইকের ফিচারস যার জন্য এত ভিড় লেগে গিয়েছে।

Advertisements

Honda Shine এ 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে যা মোট 10.74 PS শক্তি এবং 11 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি মাত্র 13.43 সেকেন্ডেই গতিতে পৌঁছাতে সক্ষম। LED হেডলাইট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টুইন পড ক্লাস্টার, ওডোমিটার এবং একটি ফুয়েল গেজ রয়েছে এখানে।তিনটি রাজ্যে 30 লক্ষ মানুষ কিনল এই বাইক, ফিচার্স এবং দাম দেখলে কিনবেন আপনিও!

সামনের ডিস্ক ব্রেক এবং একটি পিছনের ড্রাম ব্রেক রয়েছে। বাইকটি চারটি ভেরিয়েন্ট এবং আটটি রঙের সাথে আসে। আরামদায়ক যাত্রার জন্য বাইকে টেলিস্কোপিক ফর্ক এবং একটি আরামদায়ক আসন রয়েছে। এছাড়া Shine 125 এর মাইলেজ ও অসাধারণ। প্রতি লিটারে 55 কিমি মাইলেজ দেয় বাইকটি।

তিনটি রাজ্যে 30 লক্ষ মানুষ কিনল এই বাইক, ফিচার্স এবং দাম দেখলে কিনবেন আপনিও!

বাইকটিতে 10 বছরের ওয়ারেন্টির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আসলে বাইকটি 3 বছরের ওয়ারেন্টির সাথে আসে। কিন্তু আপনি চাইলেই সামান্য অর্থের বিনিময়ে সেটি 7 বছরের জন্য বাড়িয়ে নিতে পারবেন। Shine এর বেস মডেলের এক্স শোরুম দাম 79,800 টাকা। টপ ভেরিয়েন্টের জন্য 83,800 টাকা দিতে হবে আপনাকে।