Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsUpcoming Tata Ev In The Market
Tata EV

Tata EV : EV বাজারে আসছে বড় পরিবর্তন, শীঘ্রই লঞ্চ হচ্ছে টাটা মোটরসের নতুন চার EV

আগামী সময়ে চারটি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে চলেছে Tata motors। ভারতের EV মার্কেটে নিজেদের আরো শক্তিশালী প্রমাণ করার জন্য পদক্ষেপ নিয়েছে কোম্পানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসন্ন (Tata EV) গাড়ির বিষয়ে। 1. Tata Curvv   2023 সালের অটো…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 30, 2024 11:21 AM

আগামী সময়ে চারটি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে চলেছে Tata motors। ভারতের EV মার্কেটে নিজেদের আরো শক্তিশালী প্রমাণ করার জন্য পদক্ষেপ নিয়েছে কোম্পানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসন্ন (Tata EV) গাড়ির বিষয়ে।

Advertisements

1. Tata Curvv Tata EV 
2023 সালের অটো এক্সপোতে উন্মোচিত ধারণার উপর ভিত্তি করে কুপ-স্টাইলের ডিজাইনের সাথে বাজারে আসছে Tata Curvv। গাড়িটি মিডসাইজ SUV সেগমেন্টে লঞ্চ হবে যা এটিকে প্রতিযোগিতায় বাকিদের থেকে আলাদা করে। Curvv গাড়িটি অবশ্য শুধু বৈদ্যুতিক রূপে নয় সেইসাথে ICE ভার্সনেও দেখা যাবে।

Advertisements

Tata Curvv প্রথমে একটি বৈদ্যুতিক মডেল হিসাবে আসবে। পরে গাড়িটির ICE সংস্করণ লঞ্চ হবে। গাড়িটি সিঙ্গল এবং ডুয়াল-মোটর কনফিগারেশনের সাথে আসতে পারে। একইসাথে গাড়িটির দাবীকৃত ড্রাইভিং রেঞ্জ 500 কিলোমিটারের বেশি। 2024 সালে টাটা মোটরসের ফ্ল্যাগশিপ গাড়ি হতে চলেছে নতুন Curvv।

2. Tata Harrier EV Tata EV : EV বাজারে আসছে বড় পরিবর্তন, শীঘ্রই লঞ্চ হচ্ছে টাটা মোটরসের নতুন চার EV
2023 এর অটো এক্সপোতেই Harrier EV ধারণাটি সবথেকে প্রথমে সামনে আসে। গাড়িটি 4×4 ক্ষমতাসম্পন্ন। সম্প্রতি লঞ্চ হওয়া Nexon এবং Nexon EV ফেসলিফ্টগুলি হ্যারিয়ার ইভি ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়। Harrier EV 2024 সালে বাজারে আসতে পারে। 500 কিলোমিটারের বেশি মাইলেজ থাকবে গাড়িতে। Tata এর Gen 2 EV আর্কিটেকচারের সাথে আগের মতই ল্যান্ড রোভারের মত ওমেগা আর্কিটেকচার থাকবে। যদিও গাড়িটির বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি কনফিগারেশন প্রকাশ করেনি টাটা মোটরস। উল্লেখ্য Safari গাড়িটিরও একটি EV ভার্সন নিয়ে কাজ করছে টাটারা।

3. Sierra EV Tata EV : EV বাজারে আসছে বড় পরিবর্তন, শীঘ্রই লঞ্চ হচ্ছে টাটা মোটরসের নতুন চার EV
নস্টালজিয়া মিশ্রিত Tata Sierra গাড়িটিও ফিরছে ভারতের বাজারে। আগামী 2025 সালে ভারতের বাজারে পুনরায় ফিরছে Tata Sierra। আইকনিক নেমপ্লেটের সাথে গাড়িটিকে লঞ্চ করবে টাটা মোটরস। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, সম্পূর্ণ নতুন বৈদ্যুতিক গাড়িটি আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তির সাথে ঐতিহ্যকে মিশিয়ে লঞ্চ করা হবে।

4. Altroz EV Tata EV : EV বাজারে আসছে বড় পরিবর্তন, শীঘ্রই লঞ্চ হচ্ছে টাটা মোটরসের নতুন চার EV
2025 সালে EV লাইনআপে যোগ হতে চলেছে Altroz EV। নতুন এই EV-এর সংযোজনের সাথে সাথে Tata motors এর প্রতিশ্রুতি নিশ্চিৎ করে। হ্যাচব্যাক সেগমেন্টে আসা গাড়িটি Compact সেগমেন্টে নতুন EV প্রযুক্তির সাথে আসতে চলেছে।