Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsThese 5 Cars Are The Best In The Indian Market Check Out Now
Car News

ভারতের বাজারে এগুলোই সেরা মাইলেজের গাড়ি, একবার ফুল ট্যাংকি করলে যাবে এতদূর

গাড়ি কেনার আগে ভাবছেন কোন গাড়ি নেবেন? দেখে নিন মার্কেটের সেটা পাঁচটি গাড়ি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 30, 2023 11:39 AM

ভারতের বাজারে একগুচ্ছ গাড়ি রয়েছে। গাড়ি কেনার সময় গুরুত্বপূর্ন হয়ে পড়ে পছন্দের বাহনটির মাইলেজ কতখানি। আর সেজন্যই আজ আমরা আপনাদের জানাবো বাজারের বেস্ট 5টি গাড়ি যাদের মাইলেজ অনেকখানি বেশি।

Advertisements

Alto K10 ভারতের বাজারে এগুলোই সেরা মাইলেজের গাড়ি, একবার ফুল ট্যাংকি করলে যাবে এতদূর
Alto K10 গাড়িতে একটি 1.0 লিটারের K10C NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 66bhp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে। ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট মাইলেজ দেয় 24.39 কিমি প্রতি লিটার। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 24.95 কিমি প্রতি লিটার। Alto K10 এর CNG ভার্সনে 30 থেকে 35 কিমি মাইলেজ দেয়।

Advertisements

Maruti S-Presso ভারতের বাজারে এগুলোই সেরা মাইলেজের গাড়ি, একবার ফুল ট্যাংকি করলে যাবে এতদূর 
লো বাজেটের এই গাড়িটি সিএনজি এবং পেট্রোল উভয় বিকল্পই উপলব্ধ। পেট্রোল ভার্সনে 25 kmpl এবং CNG তে 32.73 km/kg মাইলেজ দেয়। গাড়িটির দাম শুরু হচ্ছে 4.26 লক্ষ টাকা থেকে। টপ মডেলের দাম রয়েছে 6.12 লক্ষ টাকা। গাড়িতে থাকা 1.0-লিটারের পেট্রোল ইঞ্জিন মোট 66 bhp শক্তি উৎপন্ন করে।

Maruti Suzuki Celerio ভারতের বাজারে এগুলোই সেরা মাইলেজের গাড়ি, একবার ফুল ট্যাংকি করলে যাবে এতদূর 
গাড়ির CNG ভার্সনটির মাইলেজ দারুণ। প্রতি কেজি CNG এর জন্য 35 কিমি ছুটতে পারে গাড়িটি। 5 আসনের গাড়িটির দাম রয়েছে 5.65 লক্ষ টাকা থেকে 7.14 লক্ষ টাকা। গাড়িতে এয়ারব্যাগ, ABS ইত্যাদির মতো ফিচারস রয়েছে।

Maruti Suzuki Wagon R ভারতের বাজারে এগুলোই সেরা মাইলেজের গাড়ি, একবার ফুল ট্যাংকি করলে যাবে এতদূর  
Wagon R গাড়িটির সিএনজি এবং পেট্রোল উভয় সংস্করণ বিক্রি হচ্ছে বাজারে। সিএনজি ভার্সন মাইলেজ দেয় 34 কিমির এছাড়া পেট্রোল ভার্সনে আপনি 25 কিমি মাইলেজ দেখতে পাবেন। 5.54 লক্ষ টাকা থেকে দাম শুরু হচ্ছে Wagon R এর। নিরাপত্তার জন্য, এটি হিল হোল্ড অ্যাসিস্টের মতো ফিচারসও রয়েছে এই গাড়িতে।

Tata Tiago  ভারতের বাজারে এগুলোই সেরা মাইলেজের গাড়ি, একবার ফুল ট্যাংকি করলে যাবে এতদূর 
ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে Tata Tiago মোট 20 kmpl মাইলেজ দেয়। টাটা মোটরসের এই গাড়িটির দাম পড়বে 5.60 লক্ষ টাকা। উল্লেখ্য, Tiago এর EV ভার্সনও লঞ্চ করেছে টাটা মোটরস।