Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsThe New Alto Is Here The Price And Features Will Beat Even The Most Expensive Cars
Car News

Alto K10 নয়, মারুতি সুজুকির লেটেস্ট এই গাড়ি এবার বাজার কাঁপাবে, দামও থাকছে বাজেটের মধ্যেই

চলে এল নয়া Alto, দাম এবং ফিচারস টেক্কা দেবে দামী গাড়িকেও

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 21, 2023 4:40 PM

Maruti Suzuki এর বেস্ট সেলার Alto 800 গাড়িটি। কিছুকাল আগে সেটি বন্ধ করে বাজারে আসে নতুন Alto K10। সম্প্রতি সেই গাড়িটির বাণিজ্যিক সংস্করণ Tour H1 বাজারে এনেছে মারুতি সুজুকি। চলুন দেখে নেওয়া যাক নতুন গাড়িতে কী কী নতুন ফিচারস যোগ করেছে কোম্পানি। Alto K10 নয়, মারুতি সুজুকির লেটেস্ট এই গাড়ি এবার বাজার কাঁপাবে, দামও থাকছে বাজেটের মধ্যেই

Advertisements

লুক এবং ডিজাইন: নতুন Maruti Suzuki Alto K10 Tour H1 গাড়িটির লুক এবং ডিজাইনও বেশ আকর্ষণীয়। গাড়িটির দরজা থেকে শুরু করে হাতল, ব্ল্যাক-আউট স্কিড প্লেট, পেশীবহুল বনেট, হ্যালোজেন হেডল্যাম্প সমস্ত কিছুই নতুন করে ডিজাইন করা হয়েছে। বাকি ডিজাইন স্ট্যান্ডার্ড মডেল হিসাবে একই রয়েছে। তবে নতুন উন্নত ইঞ্জিন যোগ হয়েছে সেখানে। এছাড়া গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচও বেশ কম।

Advertisements

ইঞ্জিনের ক্ষমতা: Alto K10 Tour H1 গাড়িতে একটি 1.0 লিটারের K10C NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 66bhp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে। CNG ভার্সনে মোট 56 bhp শক্তি এবং 82.1 Nm টর্ক উৎপন্ন করে গাড়িটি।

মাইলেজ: ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট মাইলেজ দেয় 24.39 কিমি প্রতি লিটার। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 24.95 কিমি প্রতি লিটার। Alto K10 Tour H1 এর CNG ভার্সনে 34.60 কিমি মাইলেজ দেয় গাড়িটি।

Alto K10 নয়, মারুতি সুজুকির লেটেস্ট এই গাড়ি এবার বাজার কাঁপাবে, দামও থাকছে বাজেটের মধ্যেই

ফিচারস: নতুন Tour H1 গাড়িতে একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল, মিনিমালিস্ট ড্যাশবোর্ড ডিজাইন, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডুয়াল-টোন ফ্যাব্রিক আপহোলস্ট্রি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার উইন্ডোজ, ডুয়াল এয়ারব্যাগ এবং ম্যানুয়াল বৈশিষ্ট্য রয়েছে।

দাম কত: K10 Tour H1 পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 4.80 লক্ষ টাকা। CNG এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে গাড়িটির দাম 5.70 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম রয়েছে 6.49 লক্ষ টাকা।