Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsTata Punch Cng Launched Cost Announced Will Take On Hyundai Exter Know The Price Of All The Varients
Car News

Exter-কে কড়া টক্কর Tata Punch-র, ফাটাফাটি ফিচার্স দেখেই প্রেমে পড়ে যাবেন

Hyundai Exter CNG ভার্সনের সাথে পাঞ্চের CNG ভার্সনের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 5, 2023 7:52 PM

বাজারে এসেছে টাটা মোটরসের নতুন এন্ট্রি লেভেল মাইক্রো এসইউভি পাঞ্চ। গাড়িটির CNG ভার্সন লঞ্চ হয়েছে বাজারে। নতুন গাড়িতে সুরক্ষা, পারফরম্যান্স, লুক কোনোকিছুতেই আপোষ করেনি টাটা মোটরস। আসন্ন সময়ে Hyundai Exter CNG ভার্সনের সাথে পাঞ্চের CNG ভার্সনের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। Exter-কে কড়া টক্কর Tata Punch-র, ফাটাফাটি ফিচার্স দেখেই প্রেমে পড়ে যাবেন

Advertisements

এর আগে টাটা মোটরসের তরফে Tiago, Tigor, Altroz এর CNG ভার্সন লঞ্চ করা হয়েছে। বাজারে এই গাড়িগুলোর চাহিদাও মোটামুটি ভালোই। এদিকে Hyundai Exter লঞ্চ হওয়ার কারণে এই বাজার হারাতে চাইছেনা টাটারা। ফলত বাজারে আসছে টাটা পাঞ্চ CNG ভার্সন। চলতি বছরের অটো এক্সপোতে প্রথম সামনে আসে গাড়িটি। Exter-কে কড়া টক্কর Tata Punch-র, ফাটাফাটি ফিচার্স দেখেই প্রেমে পড়ে যাবেন

Advertisements

Altroz CNG এর মতো টাটা পাঞ্চ গাড়িতেও থাকছে সিঙ্গেল পেন সানরুফ। উল্লেখ্য যে, Altroz গাড়িটির মতোই 60 লিটার ক্যাপাসিটির দুটি CNG ট্যাংক রয়েছে গাড়িতে। ইঞ্জিন অবশ্য একই থাকছে, 1.2 লিটারের 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। সেটি 77bhp শক্তি এবং 97Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসতে পারে পাঞ্চ গাড়িটির CNG ভার্সন।

উল্লেখ্য যে, গাড়িটির ফিচার্সের তালিকায় রয়েছে সানরুফ, 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 7 ইঞ্চি টিএফটি এমআইডি ইনস্ট্রুমেন্ট কনসোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পুশ স্টার্ট-স্টপ বাটন, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল ইত্যাদি। CNG ভেরিয়েন্টের বিভিন্ন ভার্সনের জন্য গাড়ির দামও ভিন্ন ভিন্ন হয়েছে। Exter-কে কড়া টক্কর Tata Punch-র, ফাটাফাটি ফিচার্স দেখেই প্রেমে পড়ে যাবেন

টাটা পাঞ্চ গাড়িটির পিওর, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার রিদম এবং অ্যাকমপ্লিসড এই চারটি ভার্সনে উপলব্ধ। সেগুলোর দাম রয়েছে 7.10 লক্ষ টাকা, 7.85 লক্ষ টাকা, 8.20 লক্ষ টাকা এবং 8.85 লক্ষ টাকা। বলাই বাহুল্য যে, Exter গাড়িটির কথা মাথায় রেখে বেশ আগ্রাসী দাম রেখেছে টাটা মোটরস। এখন দেখার বাজারে কোন গাড়ির বিক্রি অন্যটিকে ছাপিয়ে যায়।