Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsNew Tata Punch Cng Version Is Gonna Launch In The Market
Car News

Tata Punch CNG: Hyundai-র ভাত মারতে একাই একশো হবে Tata-র এই তুখোড় গাড়ি

Hyundai Exter এর CNG ভার্সন বাজারে আসার পর টাটা মোটরস পাঞ্চ গাড়িটির CNG ভ্যারিয়েন্ট নিয়ে আসতে চলেছে বাজারে।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 1, 2023 11:51 PM

বাজারে শীঘ্রই টাটা মোটরসের নতুন গাড়ি আসতে চলেছে। যদিও এবার নতুন কোনো মডেল আসছেনা। বরং টাটা মোটরসের এন্ট্রি লেভেল মাইক্রো এসইউভি পাঞ্চ গাড়িটির CNG ভার্সন লঞ্চ হতে চলেছে। সুরক্ষা থেকে পারফরম্যান্স, এই গাড়ির জুড়ি নেই। Hyundai Exter এর CNG ভার্সন বাজারে আসার পর টাটা মোটরস পাঞ্চ গাড়িটির CNG ভ্যারিয়েন্ট নিয়ে আসতে চলেছে বাজারে। Tata Punch CNG: Hyundai-র ভাত মারতে একাই একশো হবে Tata-র এই তুখোড় গাড়ি

Advertisements

টাটা মোটরসের তরফে এর আগে Tiago, Tigor, Altroz এর CNG ভার্সন লঞ্চ করা হয়েছে। সেগুলোর চাহিদাও বেশির দিকেই। কিন্তু মাইক্রো SUV সেগমেন্টেও নিজেদের উপস্থিতি জানান দিতে এবার পাঞ্চেরও CNG ভ্যারিয়েন্ট আসতে চলেছে। চলতি বছরের অটো এক্সপোতে প্রথম সামনে আসতে পারে গাড়িটি।Tata Punch CNG: Hyundai-র ভাত মারতে একাই একশো হবে Tata-র এই তুখোড় গাড়ি

Advertisements

Altroz CNG এর মতো টাটা পাঞ্চ গাড়িতেও থাকছে সিঙ্গেল পেন সানরুফ। উল্লেখ্য যে, Altroz গাড়িটির মতোই 60 লিটার ক্যাপাসিটির দুটি CNG ট্যাংক রয়েছে গাড়িতে। ইঞ্জিন অবশ্য একই থাকছে, 1.2 লিটারের 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। সেটি 77bhp শক্তি এবং 97Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসতে পারে পাঞ্চ গাড়িটির CNG ভার্সন। Tata Punch CNG: Hyundai-র ভাত মারতে একাই একশো হবে Tata-র এই তুখোড় গাড়ি

উল্লেখ্য যে, গাড়িটির ফিচার্সের তালিকায় রয়েছে সানরুফ, 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 7 ইঞ্চি টিএফটি এমআইডি ইনস্ট্রুমেন্ট কনসোল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পুশ স্টার্ট-স্টপ বাটন, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল ইত্যাদি। CNG ভ্যারিয়েন্টে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে গাড়িটির এক্স শোরুম প্রাইস 6 লাখ থেকে শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।