Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsMaruti Suzuki Swift Vs Tata Nexon See Who Is Ahead In The Fierce Battle Between The Two Cars
Car News

Maruti Suzuki Swift নাকি Tata Nexon, দুই গাড়ির মধ্যে ফিচার্সের নিরিখে কে এগিয়ে? কেনার থাকলে দেখে নিন

জোর টক্কর টাটা এবং মারুতি সুজুকির গাড়ির মধ্যে। প্রতিযোগিতায় এগিয়ে কোন গাড়ি?

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 27, 2023 10:47 AM

কমদামী গাড়ির বাজারে মারুতি সুজুকির বাজার সবচেয়ে বড়। যদিও বৈদ্যুতিন গাড়ির বাজারে কোম্পানির এখনো পর্যন্ত উপস্থিতি নেই। কিন্তু CNG থেকে পেট্রোল, ডিজেল ইত্যাদির বাজারে একচেটিয়া রাজ করে মারুতি সুজুকি। টাটা মোটরস আবার বৈদ্যুতিক গাড়ির মার্কেট লিডার। এদিকে প্রায় সমসাময়িককে সামনে এসেছে নতুন সুইফ্ট এবং নেক্সন। কিন্তু প্রতিযোগিতায় কোন গাড়ি এগিয়ে? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

Maruti Suzuki Swift
Maruti Suzuki Swift নাকি Tata Nexon, দুই গাড়ির মধ্যে ফিচার্সের নিরিখে কে এগিয়ে? কেনার থাকলে দেখে নিন
খুব শীঘ্রই সংস্থাটির জনপ্রিয় মডেল সুইফটের একটি নতুন সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। এই গাড়িতে নতুন ইঞ্জিনের পাশাপাশি 30.9 কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে।নতুন ডিজাইন করা গ্রিল, নতুন এলইডি এবং সামনের দিকে মসৃণ হেডল্যাম্প। এবং এতে রয়েছে আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার এবং ছাদে রয়েছে প্যানারোমিক রুফ টপ‌।

Advertisements

Maruti Suzuki Swift নাকি Tata Nexon, দুই গাড়ির মধ্যে ফিচার্সের নিরিখে কে এগিয়ে? কেনার থাকলে দেখে নিন

5.99 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে CNG তে 30.9 কিমি, পেট্রোলে 22.38 কিমি মাইলেজ দেয় swift। 1197 সিসির ইঞ্জিন 89 bhp শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটিকে স্পোর্টি এবং আকর্ষণীয় লুকের সাথে বাজারে আনছে মারুতি সুজুকি।

Tata Nexon Maruti Suzuki Swift নাকি Tata Nexon, দুই গাড়ির মধ্যে ফিচার্সের নিরিখে কে এগিয়ে? কেনার থাকলে দেখে নিন
একই দামে বাজারে আসে টাটা মোটরসের Nexon। গাড়িটি এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8 লক্ষ টাকা থেকে। 5 আসনের গাড়িটি বিভিন্ন ভেরিয়েন্টে 1199 সিসি থেকে 1497 সিসির ইঞ্জিনের সাথে আসে। Nexon এর ডিজেল ভার্সনে 24.07 কিমির মাইলেজ রয়েছে।

Maruti Suzuki Swift নাকি Tata Nexon, দুই গাড়ির মধ্যে ফিচার্সের নিরিখে কে এগিয়ে? কেনার থাকলে দেখে নিন

পেট্রোলে ভার্সনে 17.33 কিমির রেঞ্জ মেলে। 8টি ভেরিয়েন্টে নানাবিধ আধুনিক পরিষেবা পাবেন আপনি। এছাড়া নিরাপত্তার জন্য 5Star G-NCAP রেটিং রয়েছে Nexon এর। এছাড়া EV ভার্সনেও লঞ্চ হয়েছে গাড়িটি। তুলনা দেখলে বোঝা যায় বিভিন্ন ফিচারস এবং সুরক্ষার ক্ষেত্রে এগিয়ে Nexon। Swift গাড়িটি কেনা যায় সাধ্যের মধ্যে।