Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsMaruti Launched New K10 Which Is More Powerful And Has Better Specs Is A Great Family Car This Is The Reason
Car News

মারুতি সুজুকির এই গাড়ি মধ্যবিত্তের জন্য আদর্শ, Alto K10-এ থাকছে এত্ত নতুন ফিচারস! দাম কত?

3.99 লাখ টাকায় নতুন গাড়ি নিয়ে এল মারুতি সুজুকি, 32 কিমি মাইলেজের সাথে মাসে খরচ এতটা কমতে চলেছে আপনার

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 1, 2023 12:10 PM

সম্প্রতি বেশ বড় পদক্ষেপ নিয়েছে মারুতি সুজুকি। নিজেদের সবচেয়ে সস্তার গাড়ি Alto 800 বন্ধ করে দিয়েছে তারা। কিন্তু তার সাথে সাথে মাত্র 3.99 লাখেই 34 কিমি মাইলেজের গাড়ি লঞ্চ করতে চলেছে তারা। বাজারে বেশ বড় মার্কেট দখল করেছিল Alto 800। এরকম 43 লক্ষ গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি। বর্তমানে অবশ্য Alto 800 এর জায়গায় সেখানে Alto K10 মডেল লঞ্চ করেছে মারুতি সুজুকি।মারুতি সুজুকির এই গাড়ি মধ্যবিত্তের জন্য আদর্শ, Alto K10-এ থাকছে এত্ত নতুন ফিচারস! দাম কত?

Advertisements

নতুন Maruti Suzuki Alto K10 গাড়িটির লুক এবং ডিজাইনও বেশ আকর্ষণীয়। গাড়িটির দরজা থেকে শুরু করে হাতল, ব্ল্যাক-আউট স্কিড প্লেট, পেশীবহুল বনেট, হ্যালোজেন হেডল্যাম্প সমস্ত কিছুই নতুন করে ডিজাইন করা হয়েছে। বাকি ডিজাইন স্ট্যান্ডার্ড মডেল হিসাবে একই রয়েছে। তবে নতুন উন্নত ইঞ্জিন যোগ হয়েছে সেখানে। এছাড়া গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচও বেশ কম, এককালীন 6 থেকে 8 হাজারেই কাজ হয়ে যায়, অর্থাৎ মাসে 600-700 টাকা মতো রক্ষণাবেক্ষণের পিছনে খরচ হবে আপনার।মারুতি সুজুকির এই গাড়ি মধ্যবিত্তের জন্য আদর্শ, Alto K10-এ থাকছে এত্ত নতুন ফিচারস! দাম কত?

Advertisements

Alto K10 গাড়িতে একটি 1.0 লিটারের K10C পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 67hp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে। পেট্রোল ভেরিয়েন্টে মাইলেজ দেয় 24.39 কিমি প্রতি লিটার। CNG ভেরিয়েন্টে মাইলেজ রয়েছে 32 কিমি প্রতি কেজি। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট 24.9 কিমি প্রতি লিটার।

মারুতি সুজুকির এই গাড়ি মধ্যবিত্তের জন্য আদর্শ, Alto K10-এ থাকছে এত্ত নতুন ফিচারস! দাম কত?

CNG ভার্সনে 30 থেকে 32 মত মাইলেজ দেয় গাড়িটি। আপনাকে যদি সারাদিনে মোট 60 কিমি যাতায়াত করতে হয় তাহলে 2 কেজি CNG খরচ হয়। অর্থাৎ 74 টাকা প্রতি কিলোর হিসাবে আপনার খরচ 150 টাকা। মাসে সর্বোচ্চ 4500 টাকা খরচ হবে এই গাড়িতে, যা ফ্যামিলি গাড়ির জন্য একেবারেই উপযুক্ত।

মারুতি সুজুকির এই গাড়ি মধ্যবিত্তের জন্য আদর্শ, Alto K10-এ থাকছে এত্ত নতুন ফিচারস! দাম কত?

নতুন Maruti Suzuki Alto K10 গাড়িতে একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল, মিনিমালিস্ট ড্যাশবোর্ড ডিজাইন, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডুয়াল-টোন ফ্যাব্রিক আপহোলস্ট্রি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার উইন্ডোজ, ডুয়াল এয়ারব্যাগ এবং ম্যানুয়াল বৈশিষ্ট্য রয়েছে। বাজারে মাত্র 3.99 লাখের এক্স শোরুম প্রাইসে উপলব্ধ গাড়িটি। গাড়িটির টপ ভেরিয়েন্টের দাম 6.49 লক্ষ টাকা।