Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsMaruti Baleno Gives 30 Kmpl Mileage 7 Lakhs Price Highest Sale In September
Car News

বিক্রির নিরীখে Swift-কেও পিছনে ফেলেছে এই গাড়িটি, কম দামে মাইলেজ ও বাকি ফিচার্স অবাক করার মতো

সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রী হয়েছে এই গাড়িটিই, দেখে নিন কোন গাড়ির কথা হচ্ছে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 17, 2023 8:11 PM

মারুতি সুজুকি একগুচ্ছ গাড়ি লঞ্চ করেছে বাজারে। এরমধ্যে হ্যাচব্যাক ক্যাটেগরিতে সবচেয়ে বেশী গাড়ি বিক্রী করে কোম্পানি। স্বাভাবিক ভাবেই মারুতি এই সেগমেন্টের ওপর বিশেষ জোর দিয়েছে। 2023 সালে বিক্রির হিসেবে পয়লা নম্বর স্থানে ছিল মারুতি সুজুকি। ফলাফল দেখলে বোঝা যায় যে, শুধু Swift নয় রেকর্ড বিক্রী হয়েছে আরো একটি গাড়ি।বিক্রির নিরীখে Swift-কেও পিছনে ফেলেছে এই গাড়িটি, কম দামে মাইলেজ ও বাকি ফিচার্স অবাক করার মতো

Advertisements

আমরা আজ মারুতি সুজুকি Baleno এর কথা বলছি। গত সেপ্টেম্বর মাসে মোট 18,417টি ব্যালেনো বিক্রি হয়। এরপর আসে Wagon R, সেটি মোট 18417 ইউনিট বিক্রি হয়। তৃতীয় স্থানে ছিল Nexon। গাড়িটির মোট বিক্রি ছিল 15325 ইউনিট। উল্লেখ্য 15001 ইউনিট বিক্রি হওয়ার কারণে চতুর্থ স্থানে Brezza এবং 14703 ইউনিট মারুতির সুইফট বিক্রি হয়েছে।

Advertisements

Baleno গাড়িটি মারুতি সুজুকির নেক্সা ডিলারশিপের অধীনে আসে। গাড়ির সামনে এবং পিছনে উভয় দিকেই এয়ারব্যাগ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ABS সিস্টেম। হিল-হোল্ড অ্যাসিস্ট, রিয়ার পার্কিং সেন্সর এবং 360-ডিগ্রি ক্যামেরার মতো উন্নত বৈশিষ্ট্য দেখতে পাবেন আপনি। চারটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Maruti Suzuki Baleno।

গাড়িটিতে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম সহ 5 স্পিড ট্রান্সমিশন এবং 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। একটি 1.2 লিটার ইঞ্জিন পেট্রোলের পাশাপাশি সিএনজি ভার্সনেরও অপশন দেয়। গাড়িটি মোট 88.5 Bhp শক্তি এবং 113 Nm টর্ক উৎপন্ন করে। ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর বৈশিষ্ট্য রয়েছে। 3-পয়েন্ট সিটবেল্ট, অটো এসি এবং ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারস দিয়েছে মারুতি সুজুকি।বিক্রির নিরীখে Swift-কেও পিছনে ফেলেছে এই গাড়িটি, কম দামে মাইলেজ ও বাকি ফিচার্স অবাক করার মতো

Baleno CNG তে 30.61km/kg এর দারুণ মাইলেজ দেয়। পেট্রোল ভার্সনে মাইলেজ রয়েছে 22.94 kmpl এর। বেস মডেলের এক্স শোরুম দাম রয়েছে 6.61 লক্ষ টাকা। টপ স্পেক মডেলের এক্স শোরুম দাম পড়বে 9.88 লক্ষ টাকা। উল্লেখ্য, বাজারে গাড়িটি Hyundai i20, Tata Altroz এবং Citroen C3 এর সাথে প্রতিযোগিতা করবে।