Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsBest Family Car Under 10 Lakh Budget Launching In Early 2024h
Car News

10 লাখের বাজেটে আসছে সেরা ফ্যামিলি কার, 2024 এর শুরুতেই লঞ্চ হচ্ছে এগুলো

এক দুটো নয়, ছয়টি সেরা গাড়ি আসছে বাজারে। দেখে নিন আসন্ন সেরা বাজেট গাড়ি কোনগুলো

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 28, 2023 12:47 PM

10 লক্ষ টাকার বাজেটে আগামী বছর বাজারে আসছে একগুচ্ছ গাড়ি। নয়া মডেল থেকে শুরু করে Facelift, সমস্ত ধরণের গাড়ি আসতে চলেছে শীঘ্রই। আজ আমরা জানাবো ছোট পরিবারের জন্য আদর্শ গাড়ি কোনগুলো। চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

1. Maruti Suzuki Swift 10 লাখের বাজেটে আসছে সেরা ফ্যামিলি কার, 2024 এর শুরুতেই লঞ্চ হচ্ছে এগুলো
মারুতি সুজুকি এর দুর্দান্ত হ্যাচব্যাক গাড়ি সুইফট। ভারতের বাজারে বিগত বহু সময় ধরে বেস্ট সেলার গাড়িটি। মাত্র 6 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে গাড়িটির মাইলেজ 22.56 kmpl। আগামি বছরই Swift এর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, সেক্ষেত্রে পুরানো ভার্সনের দাম আরো খানিকটা কমতে চলেছে। নয়া গাড়িতে 1.2L হাইব্রিড ইঞ্জিন থাকবে।

Advertisements

2. Next-gen Maruti Dzire 10 লাখের বাজেটে আসছে সেরা ফ্যামিলি কার, 2024 এর শুরুতেই লঞ্চ হচ্ছে এগুলো
Swift-এর সাথে সাথে 4th-generation Maruti Suzuki Dzire গাড়িটিও বাজারে লঞ্চ করছে মারুতি সুজুকি। সুইফট গাড়িটির সাথে স্পেসিফিকেশন শেয়ার করারও সম্ভাবনা রয়েছে এটির। ডিজায়ার গাড়িতে শক্তিশালী হাইব্রিড সিস্টেম সহ একটি নতুন 1.2-লিটার থ্রি-সিলিন্ডার Naturally Aspirated Petrol ইঞ্জিন থাকবে। বাকি সমস্ত ডিজাইন ল্যাঙ্গুয়েজ আগের গাড়ির সাথে মিল থাকলেও আপডেটেড থাকবে।

3. Kia Sonet facelift 10 লাখের বাজেটে আসছে সেরা ফ্যামিলি কার, 2024 এর শুরুতেই লঞ্চ হচ্ছে এগুলো

2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

4. Mahindra XUV300 Facelift 10 লাখের বাজেটে আসছে সেরা ফ্যামিলি কার, 2024 এর শুরুতেই লঞ্চ হচ্ছে এগুলো
Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করবে শীঘ্রই। আগামী বছরের শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হবে। 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে নতুন XUV 300। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকছে নতুন XUV 300 গাড়িতে।

5. Tata Punch EV 10 লাখের বাজেটে আসছে সেরা ফ্যামিলি কার, 2024 এর শুরুতেই লঞ্চ হচ্ছে এগুলো
Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV। জানা যাচ্ছে Nexon EV থেকে অনেকখানি ডিজাইন নেবে এই নতুন গাড়িটি। 30 kWh ব্যাটারি প্যাকের সাথে 300 কিমি রেঞ্জ থাকবে গাড়িতে।

6. Toyota Taisor 10 লাখের বাজেটে আসছে সেরা ফ্যামিলি কার, 2024 এর শুরুতেই লঞ্চ হচ্ছে এগুলো
আগামী বছরের প্রথমার্ধে Urban Cruiser Taisor আনবে Toyota। Maruti Suzuki Fronx-এর ব্যাজ-ইঞ্জিনীয়ার সংস্করণ হবে Toyota এর নতুন গাড়িটি। Glanza প্রিমিয়াম হ্যাচব্যাকের ওপরের স্লটে লঞ্চ হবে Taisor। সেখানে Fronx এর মতই 1.2L NA পেট্রোল এবং 1.0L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। সিএনজি ইঞ্জিনের সাথেও গাড়িটির নয়া ভার্সন লঞ্চ করবে Toyota।