Read In
Whatsapp
AutoScoopNewsCar News4 Lakh Will Fulfill The Dream The Budget King Maruti Suzukis Alto Is Cheaper This Time
Car News

4 লাখেই হবে স্বপ্ন পূরণ, নিয়ে আসুন মারুতি সুজুকির এই তুখোড় গাড়ি! বাড়ির সবাই বলবে বাহ বাহ

দীপাবলির আনন্দ দ্বিগুণ করতে নিয়ে যান নয়া Alto K10, বিলাসবহুল ফিচারস সহ দাম রয়েছে সাধ্যের মধ্যেই

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: November 9, 2023 6:29 PM

মারুতি সুজুকি তাদের বেস্ট সেলিং গাড়ি Alto 800 কে বন্ধ করে দিয়ে বাজারে এনেছে নতুন Alto K10। খুব কম সময়ের মধ্যেই গাড়িটি জনপ্রিয় হয়ে ওঠেছে। সস্তায় গাড়িটি সেরা পারফরম্যান্স দেয়। সীমিত বাজেটের মধ্যেই উল্লেখযোগ্য ফিচারস রয়েছে নতুন Alto তে। গাড়িটি কেমন দেখে নেওয়া যাক চলুন। 4 লাখেই হবে স্বপ্ন পূরণ, নিয়ে আসুন মারুতি সুজুকির এই তুখোড় গাড়ি! বাড়ির সবাই বলবে বাহ বাহ

Advertisements

Alto K10 গাড়িতে একটি 1.0 লিটারের K10C NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 65 bhp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে। CNG ভার্সনের ক্ষেত্রে গাড়িটি মোট 55 bhp শক্তি এবং 70 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।

Advertisements

মাইলেজ : গাড়িটির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট মাইলেজ দেয় 25 কিমি প্রতি লিটার। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 24.95 কিমি প্রতি লিটার। Alto K10 এর CNG ভার্সনে 36 কিমি মাইলেজ দেয় গাড়িটি।

নতুন Maruti Suzuki Alto K10 গাড়িতে একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল, মিনিমালিস্ট ড্যাশবোর্ড ডিজাইন, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডুয়াল-টোন ফ্যাব্রিক আপহোলস্ট্রি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার উইন্ডোজ, ডুয়াল এয়ারব্যাগ এবং ম্যানুয়াল বৈশিষ্ট্য রয়েছে।4 লাখেই হবে স্বপ্ন পূরণ, নিয়ে আসুন মারুতি সুজুকির এই তুখোড় গাড়ি! বাড়ির সবাই বলবে বাহ বাহ

দাম : K10 গাড়িটির পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম পড়বে 3.99 লক্ষ টাকা। CNG এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে গাড়িটির দাম 5.70 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম রয়েছে 6.49 লক্ষ টাকা। বাজারে বেশ কয়েকটি রঙের সাথে উপলব্ধ রয়েছে গাড়িটি।