Read In
Whatsapp
AutoScoopElectric VehicalTatas New E Bike Cost Only 7 Paisa Per 1 Km Check Every Details
Electric Vehicle News in India (EV) – Car & Bike Updates

Electric Cycle : 1 কিমি যেতে খরচ হবে মাত্র 7 পয়সা, মধ্যবিত্তের জন্য দুর্দান্ত ই-সাইকেল নিয়ে এলো Tata

1 কিমি যেতে খরচ মাত্র 7 পয়সা, টাটাদের নতুন ধামাকাদার সাইকেলের বিরাট চাহিদা বাজারে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: August 10, 2023 9:12 PM

এবার ভ্রমণ হয়ে যাচ্ছে আরো সস্তা। টাটাদের নতুন ইলেক্ট্রিক সাইকেলে পরিবেশ দূষণ থেকে আপনার গাঁটের কড়ি, সবই থাকবে বেশ সুরক্ষিত। এই সাইকেলটির নাম TATA Stryder Max। ব্যপক সাড়া ফেলে দেওয়া এই বৈদ্যূতিক সাইকেলের সমস্ত ফিচার জেনে নেওয়া যাক চলুন। Electric Cycle : 1 কিমি যেতে খরচ হবে মাত্র 7 পয়সা, মধ্যবিত্তের জন্য দুর্দান্ত ই-সাইকেল নিয়ে এলো Tata

Advertisements

নতুন এই বাইকে রয়েছে অত্যাধুনিক সমস্ত ফিচার। বাইকটিকে শক্তি দেওয়ার জন্য রয়েছে 36 V এবং 250 W এর BLDC হাব মোটর। 40 কিমি রেঞ্জ দিতে পারে এই বাইকটি। যা চার্জ করতে আপনার 3 ঘণ্টা সময় লাগে। আর এই বাইকে প্রতি কিলোমিটার যেতে আপনার মোট খরচ হবে মাত্র 7 পয়সা! এছাড়া ফুল চার্জে মাইলেজ দেবে 35 কিমি।

Advertisements

সর্বোচ্চ 270 wh পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম। তাই সাইক্লিং যাদের শখ তাদের জন্য দারুণ এই নতুন বাইক। সাইকেলটি আপনার শরীরচর্চা এবং স্বাচ্ছন্দ্য উভয়ই থাকবে। এছাড়া রয়েছে অটো-কাট ব্রেক সহ দুই চাকতেই থাকছে ডিস্ক ব্রেক। এছাড়া স্টিল ফ্রেমের এই সাইকেলটি বেশ মজবুত মানের হওয়ায় আপনাকে বেশ সুবিধাও দেয়। সাথে দামের পরিমাণও বেশ কম। চলুন সেই নিয়েও জানাই আপনাদের। Electric Cycle : 1 কিমি যেতে খরচ হবে মাত্র 7 পয়সা, মধ্যবিত্তের জন্য দুর্দান্ত ই-সাইকেল নিয়ে এলো Tata

Tata Stryder Max ছাড়াও বাজারে অনেক সাইকেল বিক্রি করে যেমন Stryder Zeeta, Zeeta Plus, Voltic 1.7, ETB 100 এবং Voltic Go। আজ যে বাইকটির কথা বলছি সেই Stryder Max বাইকটির দাম রয়েছে 29,995 টাকা। আপাতত ম্যাট ব্লু এবং ম্যাট গ্রে, এই দুই রংয়েই উপলব্ধ রয়েছে বাইকটি।