Read In
Whatsapp
AutoScoopElectric VehicalSuzuki Burgman To New Bajaj Chetak Check List Of Electric Scooters In India
Electric Vehicle News in India (EV) – Car & Bike Updates

বার্গম্যান থেকে ইয়ামাহা, বাজার কাঁপাতে আসছে এই এই স্কুটির ইলেকট্রিক ভার্সন! দেখে নিন খুঁটিনাটি

ভারতে পেট্রল স্কুটারের বাজার দখল করতে আসছে এই ধামাকাদার ইলেকট্রিক স্কুটার। দেখে নিন ফিচার্স এবং স্পেশিফিকেশন।

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 3, 2023 8:17 AM

জ্বালানির দাম আকাশছোঁয়া হতেই বেড়েছে ইলেকট্রিক গাড়ির রমরমা। তবুও এত সহজে কি আর পেট্রল গাড়িকে টেক্কা দেওয়া যায়! বিশেষ করে স্কুটারের জগতে আজও পেট্রল গাড়িই রাজ করছে। আসলে কম দামের মধ্যে ভালো মানের ইলেকট্রিক গাড়ি পাওয়াটাও চাপের বিষয়। আর গ্রাহকদের এই চাহিদাটাই পূরণ করছে বেশকিছু পেট্রল চালিত স্কুটারের ইলেকট্রিক ভার্শন। বিভিন্ন টেক ভিত্তিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে লঞ্চ হতে পারে বেশ কিছু নতুন ইলেকট্রিক স্কুটার। এইসব স্কুটার দেখতে যেমন স্টাইলিস মানেও তেমন সুন্দর। এরকমই কয়েকটি স্কুটারের কথা বলব আজকের প্রতিবেদনে।

Advertisements

Suzuki Burgman : এইমুহুর্তে Suzuki Burgman এর পেট্রল ভার্সন উপলব্ধ রয়েছে ভারতে। তবে সম্প্রতি এটির একটি সোয়াপেবেল ব্যাটারি প্রযুক্তি সহ ই-বার্গম্যান উন্মোচন করেছে সংস্থা। সমান্তরাল পৃষ্ঠতলে এটি 60 কিমি প্রতি ঘণ্টা গতিতে ফুল চার্জে 44 কিমি চার্জ দিতে পারবে বলে দাবি সংস্থার। আপাতত গ্রাহকদের নজর রয়েছে এই নতুন স্কুটারের দিকে।

Advertisements

বার্গম্যান থেকে ইয়ামাহা, বাজার কাঁপাতে আসছে এই এই স্কুটির ইলেকট্রিক ভার্সন! দেখে নিন খুঁটিনাটি

 

Yamaha E-01 : সুজুকির পাশাপাশি ইয়ামাহাও তাদের নতুন ই-স্কুটার লঞ্চ করেছে। শোনা যাচ্ছে, এই ই-স্কুটারে বেশ বড় একটা ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি, মাত্র 5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় এই স্কুটারটি। তবে ফার্স্ট চার্জিং-র অপশন থাকলে আরও কম সময়ে চার্জ হয়ে যাবে এই স্কুটার। দামের কথা বললে, প্রায় 1.15 লক্ষ টাকার মধ্যেই এই স্কুটারকে ঘরে আনতে পারবেন। সিঙ্গেল চার্জে প্রায় 104 কিলোমিটার রেঞ্জ দেবে এই গাড়ি। যদিও লঞ্চিং-র তারিখ এখনও ঘোষণা হয়নি।

বার্গম্যান থেকে ইয়ামাহা, বাজার কাঁপাতে আসছে এই এই স্কুটির ইলেকট্রিক ভার্সন! দেখে নিন খুঁটিনাটি

প্রসঙ্গত উল্লেখ্য, এছাড়াও দুটি স্কুটার লঞ্চ হতে চলেছে বাজারে। স্কুটার দুটি হল, Ather 450S এবং নতুন Bajaj Chetak। পাশাপাশি Ather Energy-ও তাদের নতুন স্কুটার লঞ্চ করার জন্য তৈরি হচ্ছে। এদিকে Ather 450S-র নতুন এডিশনটি সিঙ্গেল চার্জে 150 কিলোমিটার রেঞ্জ দেবে বলে খবর। এতেও একটি বড় ব্যাটারি দেওয়ার কথা ভাবছে সংস্থা। এছাড়াও বাইকে থাকবে একাধিক নতুন নতুন সব ফিচার্স। এছাড়াও বাজাজ অটোর সিইও রাজীব বাজাজের কথা অনুযায়ী, খুব শীঘ্রই নতুন বাজাজ চেতক আনতে চলেছে। নতুন এডিশনে রেঞ্জ যেমন বাড়বে তেমন বাড়বে ফিচার্স এবং স্পেশিফিকেশন।