Read In
Whatsapp
AutoScoopElectric VehicalMileage Is More Than 100 Km Charging Is Fast These Are The Top 5 E Scooters In The Country
Electric Vehicle News in India (EV) – Car & Bike Updates

মাইলেজ 100 কিমির বেশি, চার্জ হয় দ্রুত! এগুলোই দেশের সেরা 5 ই-স্কুটার

বাজারে একগুচ্ছ ইলেক্ট্রিক স্কুটার চলে এসেছে, কাকে ছেড়ে কাকে নেবেন! কিন্তু দীর্ঘ দূরত্ব যাওয়ার জন্য এই 5টি গাড়িই ভারতের সেরা

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 25, 2023 9:49 AM

ইলেক্ট্রিক যানবাহনের চাহিদা বেড়েছে দ্রুত গতিতে। বৈদ্যুতিন যানবাহনের মধ্যে স্কুটারের বিক্রি সর্বোচ্চ। চাহিদা বাড়তে থাকায় একগুচ্ছ সংস্থা তাদের ইলেক্ট্রিক স্কুটারের ঘোষণা করেছে। আবার বড় বড় কোম্পানির সাথে বাজার ধরতে লড়াইতে নেমেছে একগুচ্ছ স্টার্টআপ। কিন্তু বাজারে সেরা বৈদ্যুতিক স্কুটার কোনগুলো? জানতে চোখ রাখুন নীচের তালিকায়।

Advertisements

Ather 450X মাইলেজ 100 কিমির বেশি, চার্জ হয় দ্রুত! এগুলোই দেশের সেরা 5 ই-স্কুটার
কিছুদিন আগেই পাওয়ার প্যাকড 450X স্কুটারটি বাজারে অনে Ather Energy। সংস্থার তরফে স্কুটারটির রেঞ্জ দাবী করা হয় ১৪৬ কিলোমিটার। মোট ৪.৫ ঘণ্টা লাগে ফুল চার্জ হতে। 450X ছাড়াও 450S নামের আরো একটি ই স্কুটার রয়েছে তাদের। গাড়িগুলোর দাম শুরু হচ্ছে ১.২৮ লক্ষ টাকা থেকে ১.৪৯ লক্ষ টাকা পর্যন্ত।

Advertisements

TVS iQube মাইলেজ 100 কিমির বেশি, চার্জ হয় দ্রুত! এগুলোই দেশের সেরা 5 ই-স্কুটার
ইলেকট্রিক স্কুটারের বাজারে টিভিএস মোটরস-এর একমাত্র স্কুটার আইকিউব। গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে ১.২২ লক্ষ টাকা থেকে ১.৩৫ লক্ষ টাকা একবার ফুল চার্জে মোট ১৪৫ কিমি যেতে পারে গাড়িটি। ৭৮ কিমি/ঘণ্টার সর্বোচ্চ গতি রয়েছে এই স্কুটারে।

Ola S1 Pro মাইলেজ 100 কিমির বেশি, চার্জ হয় দ্রুত! এগুলোই দেশের সেরা 5 ই-স্কুটার
ইলেক্ট্রিক স্কুটারের বাজারে সবেথেকে আগে এগিয়ে রয়েছে Ola। তাদের ফ্ল্যাগশিপ Ola S1 pro গাড়িটি বিক্রির নতুন রেকর্ড তৈরি করেছে। প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে চলতে সক্ষম এই স্কুটারটি একবার সম্পূর্ন চার্জেই ১৮০ কিমির মাইলেজ দেয়! গাড়িটির এক্স শোরুম দাম ১.৪০ লক্ষ টাকা।

Bajaj Chetak মাইলেজ 100 কিমির বেশি, চার্জ হয় দ্রুত! এগুলোই দেশের সেরা 5 ই-স্কুটার
অতি জনপ্রিয় চেতক স্কুটারটিকেই নতুন রূপে বৈদ্যুতিক ভার্সনে লঞ্চ করে বাজাজ মোটরস। ১.৪৪ লক্ষ টাকা দামের এই গাড়িটির সম্প্রতি দাম কমিয়েছে বাজাজ। একবার ফুল চার্জে মোট ১০৮ কিমি ছুটতে সক্ষম Bajaj Chetak।

Vida V1 Pro মাইলেজ 100 কিমির বেশি, চার্জ হয় দ্রুত! এগুলোই দেশের সেরা 5 ই-স্কুটার
হিরো মোটকর্পের সাবসিডিয়ারি কোম্পানি Vida। ইলেক্ট্রিক স্কুটারের বাজারে Vida’র প্রথম গাড়ি Vida V1। ৮০ কিমি প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম এই গাড়িটির রেঞ্জ ১৬৫ কিমি! গাড়িটির ব্যাটারি তিনবছরের ওয়ারেন্টির সাথে আসে। ১.২৫ লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে V1 গাড়িটি লঞ্চ করেছে হিরো।