Read In
Whatsapp
AutoScoopElectric VehicalElectric Alternative To Tata Nano Is Here It Will Be Fully Charged In Just 30 Minutes
Electric Vehicle News in India (EV) – Car & Bike Updates

চলে এল টাটা ন্যানো-র বৈদ্যুতিক বিকল্প, মাত্র 30 মিনিটেই হবে ফুল চার্জ

বাজারে দেখা গেল Tata Nano এর বৈদ্যূতিক ভার্সন, টাটা মোটরস নয় গাড়িটি বানিয়েছে এই কোম্পানি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: December 2, 2023 3:31 PM

টাটা ন্যানো গাড়িটি ভারতের বাজারে বিপুল জনপ্রিয় হয়। কয়েক লাখ টাকায় দূর্দান্ত গাড়ি এনে বড় চমক দেয় টাটা মোটরস। বর্তমানে আলোচনা চলছে টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়ি রূপে কামব্যাক করছে কিনা। কিন্তু অনেকটা একইরকম গাড়ি লঞ্চ হয়েছে চিনে। সেখানে চিনা গাড়ি নির্মাতা চেরি নিউ এনার্জি নিজেদের সবথেকে ছোট গাড়ি Little Ant লঞ্চ করেছে। সবচেয়ে ছোট আকারের বৈদ্যুতিক গাড়ির ডিজাইন Tata Nano এর কথা মনে করাতে বাধ্য। চলে এল টাটা ন্যানো-র বৈদ্যুতিক বিকল্প, মাত্র 30 মিনিটেই হবে ফুল চার্জ

Advertisements

আপনাদের জানিয়ে দিই যে, গাড়িটি চিনে লঞ্চ হয়েছে। মোট 77,900 ইউয়ানে (ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 8.92 লাখ টাকা) গাড়িটি লঞ্চ করেছে চেরি নিউ এনার্জি। টপ মডেলের দাম 82,900 ইউয়ান, ভারতীয় মুদ্রায় 9.49 লক্ষ টাকা। যে দামে এবং সেগমেন্টে গাড়িটি লঞ্চ হয়েছে তা MG Comet EV, Tata Tiago EV, এবং Citroen eC3-এর মতো গাড়িকে জোর টক্কর দেবে।

Advertisements

লিটল অ্যান্ট গাড়িতে সমস্ত ধরনের সুবিধাই রয়েছে। যেমন ডিজাইন, সেখানে নতুন হেডলাইট, ডিআরএল, এবং Qq লোগো সহ ফ্রন্ট গ্রিল গাড়িটিকে বেশ স্পোর্টি লুক দেয়। গাড়ির ভেতরেও রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড। সেখানে 10.1-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ আধুনিক স্টিয়ারিং হুইল এবং স্লিম এয়ার ভেন্ট সহ নানান অত্যাধুনিক ফিচারস রয়েছে।চলে এল টাটা ন্যানো-র বৈদ্যুতিক বিকল্প, মাত্র 30 মিনিটেই হবে ফুল চার্জ

লিটল অ্যান্টের ক্ষমতাও কম নয়। গাড়িটি মোট 50 PS শক্তি এবং 95 Nm এর পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। হাই-স্পেকসের ক্ষেত্রে এই পাওয়ারট্রেন বেড়ে হয় 76 PS এবং 150 Nm। উল্লেখ্য যে, গাড়িতে তিনটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। টপ মডেলের ক্ষমতা 40.3 kWh। এই ব্যাটারি মোট 408 কিমি মাইলেজ দেয়।

চলে এল টাটা ন্যানো-র বৈদ্যুতিক বিকল্প, মাত্র 30 মিনিটেই হবে ফুল চার্জ

গাড়িটি ইতিমধ্যেই চিনের বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতি মাসে 14,699 টি ইউনিট বিক্রি করে চিনা বাজারে নিজেকে আরো বড় প্রতিদ্বন্দ্বী করে তুলেছে লিটল অ্যান্ট। এখানে জানিয়ে রাখি যে, গাড়িটি দুর্দান্ত স্পেক্স এবং সাধ্যের মধ্যে থাকলেও ভারতে গাড়িটি লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।