Read In
Whatsapp
AutoScoopElectric VehicalCheck Out The Full List Of These Four Electric Suvs That Will Hit The Market In 2024
Electric SUV

2024 সালে বাজার ধরবে এই চার Electric SUV, Mahindra থেকে Tata দেখে নিন পুরো তালিকা

আগামী বছর বাজারে ঢেউ আসতে চলেছে বৈদ্যুতিক গাড়ির। বেশ কিছু সময় ধরে EV নিয়ে উত্তেজনা বেড়েছে। বর্তমানে গ্রাহকদেরও নম্বর ওয়ান পছন্দ হয়ে ওঠেছে বিদ্যুৎ চালিত গাড়িগুলো। শীঘ্রই এই বাজারে বড় ব্র্যান্ডের বৈদ্যুতিক SUV আসতে চলেছে বিপুল পরিমাণে। ফোর-হুইল-ড্রাইভ কনফিগারেশন সহ…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: January 5, 2024 4:40 PM

আগামী বছর বাজারে ঢেউ আসতে চলেছে বৈদ্যুতিক গাড়ির। বেশ কিছু সময় ধরে EV নিয়ে উত্তেজনা বেড়েছে। বর্তমানে গ্রাহকদেরও নম্বর ওয়ান পছন্দ হয়ে ওঠেছে বিদ্যুৎ চালিত গাড়িগুলো। শীঘ্রই এই বাজারে বড় ব্র্যান্ডের বৈদ্যুতিক SUV আসতে চলেছে বিপুল পরিমাণে। ফোর-হুইল-ড্রাইভ কনফিগারেশন সহ গাড়িগুলোর সম্পর্কে জানাচ্ছি এখানে।

Advertisements

1) Mahindra XUV.e8 2024 সালে বাজার ধরবে এই চার Electric SUV, Mahindra থেকে Tata দেখে নিন পুরো তালিকা
Mahindra-র নতুন ইলেকট্রিক SUV XUV.e8। XUV 700 এর Re-branded version নতুন এই নতুন গাড়িটি। এখনো অবধি লঞ্চের তারিখ সম্বন্ধে কিছু জানা না গেলেও খবর আসছে যে, আগামী 2024 সালের শেষের দিকে গাড়িটি লঞ্চ হবে। XUV.e8 গাড়িতে নতুন LED হেডলাইট, LED DRLs, ফ্রন্ট গ্রিল সহ অনেক বেশি Futuristic Design থাকছে। XUV.e8 গাড়িতে থাকছে 80 kWh ব্যাটারি প্যাক সহ একটি ডুয়াল-মোটর সেটআপ। e.8 এর মোটর সর্বোচ্চ 230 PS শক্তি এবং 350 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।

Advertisements

2) Maruti Suzuki eVX 2024 সালে বাজার ধরবে এই চার Electric SUV, Mahindra থেকে Tata দেখে নিন পুরো তালিকা
2024 সালের শেষ নাগাদ ভারতীয় বাজারে eVX চালু করবে Maruti Suzuki৷ গত 2023 সালের অটো এক্সপোতে ভারতে বৈদ্যুতিক SUV প্রদর্শন করা হয় এবং সেখানেই প্রথমবারের মতো সামনে আসে এই গাড়ি। eVX একটি নতুন ইলেকট্রিক স্কেটবোর্ড প্ল্যাটফর্মে আসছে যা মারুতি তো বটেই সাথে টয়োটার বৈদ্যুতিক গাড়ির জন্যও ব্যবহার করা হবে। কোম্পানির দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, EV গাড়িতে দুটি ব্যাটারি প্যাক থাকবে এগুলো হলো 48 kWh ইউনিট যার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার এবং আরেকটি হলো 60 kWh। এই ব্যাটারি প্যাকের সাহায্যে 550 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।

3) Tata Curvv EV 2024 সালে বাজার ধরবে এই চার Electric SUV, Mahindra থেকে Tata দেখে নিন পুরো তালিকা
আসন্ন Tata Curvv EV এবং ICE উভয় ভার্সনেই লঞ্চ হচ্ছে। 500 কিলোমিটারের বেশি ড্রাইভ রেঞ্জের সাথে প্রথমে লঞ্চ হবে Curvv EV। এটি দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি নেক্সন ইভির উপরে অবস্থান করবে। প্রযুক্তিগতভাবে উন্নত এবং আপমার্কেট হবে তবে তাদের মধ্যে বেশ কয়েকটি বৈশিষ্ট্য ভাগ থাকছে। Curvv EV তে নতুন ডিজাইন নিয়ে আসছে টাটা মোটরস যা আপডেটেড Nexon duo, Harrier এবং Safari তেও রয়েছে।

4) Tata Harrier EV 2024 সালে বাজার ধরবে এই চার Electric SUV, Mahindra থেকে Tata দেখে নিন পুরো তালিকা
2023 অটো এক্সপোতে Harrier EV ধারণাটি সবথেকে প্রথমে সামনে আসে। বৈদ্যুতিক ভার্সনে গাড়িটি 4×4 ক্ষমতাসম্পন্ন। সম্প্রতি লঞ্চ হওয়া Nexon এবং Nexon EV ফেসলিফ্টগুলি হ্যারিয়ার ইভি ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী। Harrier EV 2024 সালে বাজারে আসতে পারে। 500 কিলোমিটারের বেশি মাইলেজ থাকবে সেখানে। TATA’র Gen 2 EV আর্কিটেকচারের সাথে আগের মতই ল্যান্ড রোভারের মত ওমেগা আর্কিটেকচার থাকবে। যদিও গাড়িটির বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি কনফিগারেশন প্রকাশ করেনি টাটা মোটরস। উল্লেখ্য Safari গাড়িটিরও একটি EV ভার্সন নিয়ে কাজ করছে টাটারা।