Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThe New Bajaj Pulsar N160 Is So Much Ahead Of The Rest The Price Is Only So Much
Bike News

মাইলেজ ও পারফরম্যান্সে নতুন বাজাজ পালসার N160-এর জুড়ি মেলা ভার! দাম মাত্র এত

TVS Raider, Honda SP 160 এর সাথে জোর টক্কর বাজাজ পালসারের। নতুন পালসার N160 বাজারে লঞ্চ হয়েছে নতুন এই ফিচারস নিয়ে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 17, 2023 7:09 PM

বাজাজের নতুন 160 সিসির ন্যাকেড স্ট্রিট ফাইটারটি TVS Raider সহ Yamaha এবং Honda এর নানান বাইককে ভালই টক্কর দিচ্ছে। কিন্তু আজ আমরা এমন 5টি বৈশিষ্ট্যের কথা বলতে চলেছি যা Bajaj Pulsar কে বাকিদের থেকে অনেকখানি এগিয়ে রাখে। মাইলেজ ও পারফরম্যান্সে নতুন বাজাজ পালসার N160-এর জুড়ি মেলা ভার! দাম মাত্র এত

Advertisements

ডিজাইন : নতুন ডিজাই Bajaj Pulsar N160 কে নিজের সেগমেন্টে অনবদ্য করে তোলে। আসলে N160 সম্পূর্ণরূপে Pulsar N250-এর মতোই দেখতে। সেখানে টুইন এলইডি ডিআরএল সহ প্রজেক্টর হেডল্যাম্প, শার্প ট্যাঙ্ক এক্সটেনশন, ইঞ্জিনের সুরক্ষার জন্য আন্ডারবেলি কাউল, স্টাবি এক্সহাস্ট, মাল্টি-স্পোক অ্যালয় হুইল এবং এলইডি টেল ল্যাম্প রয়েছে।

Advertisements

ফিচারস এবং স্পেসিফিকেশন : নতুন Bajaj Pulsar N160 গাড়িটির সামনে কার্যত মলিন TVS এর গাড়িটি। তিনটি রঙের বিকল্প সহ এই বাইকটির সিঙ্গল চ্যানেল ABS সিস্টেম ভেরিয়েন্ট বাজারে এনেছে। Pulsar N160 বাইকে অয়েল-কুলড, ফুয়েল-ইনজেক্টেড প্রযুক্তির উপর ভিত্তি করে চার-স্ট্রোকের ইঞ্জিন রয়েছে।

পাওয়ারট্রেন : N160 গাড়িতে 164.82 সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। বাজাজের এই ইঞ্জিনটি সর্বোচ্চ 16 bhp শক্তি উৎপন্ন করে এবং সেইসাথে 14.7 Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্সের সাথে আসে গাড়িটি। 120 কিমি টপ স্পিডের সাথে 42 কিমি মাইলেজও পাওয়া যায় এখানে।

মাইলেজ ও পারফরম্যান্সে নতুন বাজাজ পালসার N160-এর জুড়ি মেলা ভার! দাম মাত্র এত

দাম : বাজাজের স্পোর্টস বাইকটি দুটি ক্যাটেগরিতে লঞ্চ হয়েছে। বস্তুত দুটি ভার্সনের মধ্যে পার্থক্যবলতে দুই ভার্সনে সিঙ্গেল চ্যানেল ABS এবং ডুয়াল চ্যানেল ABS উপস্থিত রয়েছে। সিঙ্গেল চ্যানেলের জন্য আপনাকে 1.22 লক্ষ টাকা খরচ করতে হবে এবং ডুয়াল চ্যানেলের জন্য দাম পড়বে 1.30 লক্ষ টাকা।