Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThe Most Powerful Ktm Is Coming Check Out The Price And Features
Bike News

আসছে সবথেকে শক্তিশালী KTM, শক্তির সামনে পাত্তা পাবেনা গাড়িও! দেখে নিন দাম এবং ফিচারস

KTM এর এই বাইকের সামনে নস্যি মস্ত চার চাকাও! দাম মাত্র এই

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 15, 2023 7:07 PM

ভারতের বাজারে KTM তাদের নতুন 390 Duke লঞ্চ করেছে। নয়া বাইকে নতুন গ্রাফিক্স এবং রঙের সাথে দূর্দান্ত লাগছে বাইকটিকে। একইসাথে বাজারে এসেছে 125 Duke এবং 250 Duke। কিন্তু এবার খবর আসছে যে , শীঘ্রই Duke সিরিজের আরো একটি শক্তিশালী বাইক লঞ্চ করবে KTM। চলুন দেখে নেওয়া যাক কি জানা যাচ্ছে। আসছে সবথেকে শক্তিশালী KTM, শক্তির সামনে পাত্তা পাবেনা গাড়িও! দেখে নিন দাম এবং ফিচারস

Advertisements

শীঘ্রই ভারতের বাজারে আসছে শক্তিশালী 790 Duke। সম্প্রতি বাইকটির বুকিং শুরু হয়ে গিয়েছে। সেখানে থাকবে 799 সিসির লিকুইড কুল্ড প্যারারাল টুইন ইঞ্জিন। 8 ভালভের ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ারবক্স ও PASC অ্যান্টিহপিং স্লিপার ক্লাচ যুক্ত থাকবে। দারুণ শক্তিশালী হবে এই ইঞ্জিন। কারণ এটি মোট 103 hp শক্তি এবং 87 Nm টর্ক তৈরি করতে পারে। যা বেশ কিছু বড় গাড়ির থেকেও অনেকখানি বেশি।

Advertisements

বাইকের সামনে থাকবে আপসাইড ডাউন ফর্ক এবং পিছনের দিকে রিয়ার শক প্রোগ্রেসিভ স্প্রিং প্রিলোড সাসপেনশন। ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং ডুয়াল ডিস্ক ব্রেক থাকবে দুই চাকায়। চালানোর সুবিধার জন্য সেখানে চার চারটি রাইডিং মোড দেওয়া থাকবে। নিজের পছন্দমত মোডে চালাতে পারবেন আপনি। আসছে সবথেকে শক্তিশালী KTM, শক্তির সামনে পাত্তা পাবেনা গাড়িও! দেখে নিন দাম এবং ফিচারস

790 Duke এবার আরো বোল্ড লুকের সাথে এসেছে। অন্যান্য কিছুতে খুব বদল করেনি কোম্পানি। হবে ডিজাইন এবং লুক আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেছে। গ্রাহকদের সুবিধামত 825 mm এবং 805 mm এই দুই ধরনের উচ্চতা সম্পন্ন সিট দেওয়া থাকবে। আর এত ফিচারস সমেত KTM 790 Duke এর এক্স শোরুম দাম থাকবে 8.63 লক্ষ টাকার আশেপাশে।