Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsMaruti Suzuki Bring New Car Which Takes On New Exter And Punch Check Now
Car News

Punch এবং Exter-র বাজার কাড়বে Maruti Suzuki-র লেটেস্ট গাড়ি! দাম এবং ফিচারস দেখে নিন

থারের ডিজাইনে নতুন গাড়ি আনল মারুতি সুজুকি, কোন গাড়িটি নেবেন আপনি ?

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 11, 2023 2:37 PM

মারুতি সুজুকি ভারতের সবচেয়ে বড় কোম্পানি গুলোর একটি। একাধিক বেস্ট সেলিং গাড়ি রয়েছে তাদের। এমনকি শীর্ষ দশটি বিক্রি হওয়া গাড়ির বারো আনা মারুতির দখলে। বহু বছর ধরে একই ট্রেন্ড চলে আসছে। সদ্যই আরো এমন একটি গাড়ি নিয়ে এসেছে কোম্পানি যা বাজারে দারুণ আলোড়ন তৈরি করেছে। চলুন দেখে নেওয়া যাক কেমন এই গাড়ি।
Punch এবং Exter-র বাজার কাড়বে Maruti Suzuki-র লেটেস্ট গাড়ি! দাম এবং ফিচারস দেখে নিন

Advertisements

আজ আমরা Compact SUV Hustler এর কথা বলছি। শক্তি, মাইলেজ, ডিজাইন কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই নতুন Hustler। যে বাজেটে গাড়িটি এসেছে তা পাঞ্চ এবং এক্সটরকে বড় চ্যালেঞ্জ জানাবে। চলুন গাড়িটির ফিচারস কেমন দেখে নেওয়া যাক।

Advertisements

ইঞ্জিন এবং মাইলেজ: Hustler গাড়িতে 660 cc টার্বো ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 52 hp শক্তি এবং 63Nm টর্ক জেনারেট করতে সক্ষম। Mini SUV তে এই শক্তিশালী ইঞ্জিন নিজের সেগমেন্টে অপ্রতিরোধ্য করে তুলবে। তবে শুধু শক্তি নয়, Hustler এ রয়েছে নানান অত্যাধুনিক সুবিধাও। Punch এবং Exter-র বাজার কাড়বে Maruti Suzuki-র লেটেস্ট গাড়ি! দাম এবং ফিচারস দেখে নিন

ফিচারস: Maruti Suzuki Hustler-এ আপনি সানরুফ, ডিজিটাল ডিসপ্লে, 360 ডিগ্রী ক্যামেরা রিয়ার সেন্সর, পাওয়ার সাইড মিরর এবং এয়ার ব্যাগের মতো বৈশিষ্ট্যগুলি পেয়ে যাচ্ছেন। উল্লেখ্য , গাড়িটি যে দামে বাজারে আসতে চলেছে সেই দামের কোনো গাড়িতেই সানরুফ পাওয়া যায় না। কিন্তু Hustler এ আপনি অটো সানরুফ পেয়ে যাচ্ছেন।

Punch এবং Exter-র বাজার কাড়বে Maruti Suzuki-র লেটেস্ট গাড়ি! দাম এবং ফিচারস দেখে নিন

দাম: একাধিক কালারের সাথে বাজারে আসবে গাড়িটি।কমপ্যাক্ট SUV টির এক্স-শোরুম দাম 6.99থেকে 10.49 লাখের মধ্যেই। অর্থাৎ Punch থেকে শুরু করে Hyundai i10, Hyundai Extensor, Citroën এর গাড়িগুলোর সাথে সেয়ানে সেয়ানে টক্কর দেবে মারুতি সুজুকি হাসলার। LXi, VXi, ZXi, ZXI+ এবং আলফা এই পাঁচটি ট্রিমে আসছে মিনি থার হাসলার।