Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateNew Himalayan 452 Launched Check Out The First Look
Bike News

ফার্স্ট লুক সামনে এল নতুন Himalayan-র, দেখে নিন লেটস্ট কি কি ফিচারস থাকছে এই বাইকে

নতুন Himalayan 452 আসছে বাজারে, দেখে নিন ফার্স্টলুক

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 10, 2023 10:01 AM

এতদিন ধরে শোনাই যাচ্ছিল কিন্তু এবার Royal Enfield নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন Himalayan 452 এর ছবি প্রকাশ করেছে চেন্নাই স্থিত কোম্পানিটি। লেটেস্ট সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান 452 কে। ফার্স্ট লুক সামনে এল নতুন Himalayan-র, দেখে নিন লেটস্ট কি কি ফিচারস থাকছে এই বাইকে

Advertisements

সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে দেখা যাচ্ছে Enfield এর নয়া হিমালয়ানকে। যদিও পুরো ছবি দেয়নি কোম্পানি। কারণ বাইকটির সামনের অংশের ছবিই দিয়েছে Royal Enfield। পিছনের এক চতুর্থাংশের ছবি এখনো ঢাকা। বাইকটি এলেও ছদ্মবেশেই রয়েছে। অর্থাৎ ক্যামোফ্লাজ রঙে রাঙানো রয়েছে তাকে।

Advertisements

ফার্স্ট লুক সামনে এল নতুন Himalayan-র, দেখে নিন লেটস্ট কি কি ফিচারস থাকছে এই বাইকে

ছবি থেকে বেশ স্পষ্ট যে, নতুন বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং টেইল সেকশন সহ সমস্ত বডি প্যানেল সংশোধন করা হয়েছে। এককথায় বলা চলে নয়া অবয়বে হাজির হয়েছে বাইকটি। সামনের অংশে লম্বা ভাইজার, নতুন গোলাকার হেডল্যাম্প এবং হাই মাউন্টেড বডি-কালার ফ্রন্ট ফেন্ডার রয়েছে। বাইকের ইঞ্জিনে যেমন পরিবর্তন এসেছে তেমনই পরিবর্তন দেখা যাচ্ছে তার বডিতেও।

ফার্স্ট লুক সামনে এল নতুন Himalayan-র, দেখে নিন লেটস্ট কি কি ফিচারস থাকছে এই বাইকে

জানিয়ে রাখি যে, নতুন Himalayan বাইকে 411 সিসির জায়গায় 452 সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি মোট 40 bhp শক্তি এবং 45 Nm টর্ক উৎপন্ন করে। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত রয়েছে এই ইঞ্জিন। এছাড়া ছবি থেকে স্পষ্ট যে, জ্বালানী ট্যাঙ্কের সামনের অংশের নীচে একটি রেদিয়েটর থাকছে। বাইকটি বাজারে প্রতিযোগিতা করবে KTM 390 অ্যাডভেঞ্চার এবং BMW G 310 GS-এর মতো বর্তমান অ্যাডভেঞ্চার ট্যুরারের সাথে।