Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateThree Of The Best Two Wheelers To Come Before Puja The List Includes An Electric One
Bike News

তিনটি সেরা দুচাকা আসতে পারে পুজোর আগেই, তালিকায় বিদ্যুত চালিত একটি

গত সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে এসেছে একাধিক দুই চাকা। কিন্তু শীঘ্রই বাজারে বড় পরিবর্তনসতে পারে। আসন্ন সময়ে তিনটি সেরা দুই চাকা আসবে ভারতের বাজারে। আসন্ন তিনটি দুই চাকার মধ্যে রয়েছে একটি বৈদ্যুতিক তাই চলুন দেরী না করে দেখে নেওয়া যাক…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 11, 2023 8:56 PM

গত সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে এসেছে একাধিক দুই চাকা। কিন্তু শীঘ্রই বাজারে বড় পরিবর্তনসতে পারে। আসন্ন সময়ে তিনটি সেরা দুই চাকা আসবে ভারতের বাজারে। আসন্ন তিনটি দুই চাকার মধ্যে রয়েছে একটি বৈদ্যুতিক তাই চলুন দেরী না করে দেখে নেওয়া যাক কোন কোন সেরা দুই চাকা আসছে বাজারে।

Advertisements

1) Triumph Scrambler 400X: তিনটি সেরা দুচাকা আসতে পারে পুজোর আগেই, তালিকায় বিদ্যুত চালিত একটি

Advertisements

Triumph Speed 400 বাইকটি ইতিমধ্যেই বাজারে এসেছে। এবার সেটির Scrambler ভার্সনের জন্য অধীর অপেক্ষা চলছে। জানা যাচ্ছে যে 398 সিসির লিকুইড কুল ইঞ্জিন সহ আসছে Triumph Scrambler 400X। মোট 40 PS শক্তি এবং 37 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম Scrambler এর ইঞ্জিন। অফ রোডিং ক্যাপাবিলিটির সাথে Himalayan 450 এবং KTM 390 Adventure এর সাথে প্রতিযোগিতায় নামবে Triumph Scrambler 400X। এক্স শোরুম দাম থাকতে পারে 2.80 লক্ষ টাকার আশেপাশে।

2) Himalayan 452: তিনটি সেরা দুচাকা আসতে পারে পুজোর আগেই, তালিকায় বিদ্যুত চালিত একটি

নভেম্বরের শুরুতে আসতে পারে নতুন হিমালয়ান বাইকটি। 450 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন মোট 40 PS শক্তি এবং 46Nm হয় টর্ক উৎপন্ন করে। সার্কুলার ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম ইত্যাদির মতো ফিচারসের সুবিধা পাওয়া যায়।

3) Ather 450X Long Range: তিনটি সেরা দুচাকা আসতে পারে পুজোর আগেই, তালিকায় বিদ্যুত চালিত একটি

বৈদ্যুতিক এই দু চাকাটি বর্তমান মডেলের থেকে আরো বেশি পারফরম্যান্স অফার করবে। নতুন 450X স্কুটারে 3.7kWh ব্যাটারি প্যাক থাকবে যা ন্যূনতম 110 কিমি মাইলেজ দেবে। এছাড়া এলইডি আলো, রাইড মোড, একটি টাচস্ক্রিন টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, স্মার্টফোন সংযোগ, দ্রুত চার্জিং এবং আরও অনেক কিছুর মতো ফিচারস গুলোও থাকবে সেখানে। ধারণা করা হচ্ছে যে, 450X এর এক্স শোরুম দাম হতে পারে 1.5 লক্ষ টাকা।