Read In
Whatsapp
AutoScoopAuto Motive IndustryOla Battery Price Revealed And It Amazes People
Auto Motive Industry

Ola স্কুটার তো কিনছেন কিন্তু ব্যাটারির দাম জানেন? একখানা বাইক কিনতে পারেন এই দামে!

বাজারে আপাতত হটকেকের মতোই বিক্রি হচ্ছে নানান ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের জায়গায় আমজনতার প্রথম পছন্দ হয়ে ওঠছে নতুন বৈদ্যুতিক স্কুটার। পরিবেশ সচেতন এবং সর্বোপরি পকেট সচেতনতার কারনেই জ্বালানি চালিত যানবাহনের জায়গায় ইলেকট্রিক গাড়ি এবং স্কুটারের প্রচলন বেড়েছে। কিন্তু সদ্যই…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 5, 2023 5:55 PM

বাজারে আপাতত হটকেকের মতোই বিক্রি হচ্ছে নানান ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের জায়গায় আমজনতার প্রথম পছন্দ হয়ে ওঠছে নতুন বৈদ্যুতিক স্কুটার। পরিবেশ সচেতন এবং সর্বোপরি পকেট সচেতনতার কারনেই জ্বালানি চালিত যানবাহনের জায়গায় ইলেকট্রিক গাড়ি এবং স্কুটারের প্রচলন বেড়েছে। কিন্তু সদ্যই সেগুলোর ব্যাটারির দাম সামনে এসেছে যা সবাইকে দারুণ চমক দিয়েছে।Ola স্কুটার তো কিনছেন কিন্তু ব্যাটারির দাম জানেন? একখানা বাইক কিনতে পারেন এই দামে!

Advertisements

ইলেকট্রিক গাড়ি তো কিনছেন কিন্তু জানেন কি সেগুলোর ব্যাটারি নষ্ট হলে কত খরচ হবে? সদ্যই এক ব্যাক্তি এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আর তা দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় অনেকের। কারণ বৈদ্যুতিক স্কুটারের বাজারে সবচেয়ে বড় খেলোয়াড় Ola Electric এর ব্যাটারির দামে আস্ত একখানা নতুন স্কুটার হতে পারে।

Advertisements

প্রথমেই জানিয়ে দিই 3 বছর অথবা নির্দিষ্ট দূরত্ব যাওযার জন্য ওয়ারেন্টি দেয় সমস্ত সংস্থা। কিন্তু তারপর ব্যাটারি নষ্ট হলে ঠিক কত খরচ করতে হবে জেনে চক্ষু চড়কগাছ বহু মানুষের। ভাইরাল একটি পোস্টে মন্নু ভারদ্বাজ নামক একটি টুইটার ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় জানান, একটি ব্যাটারি দাম 87,298 টাকা! অর্থাৎ মোটর বাইক অথবা স্কুটার কিনতে পারেন এই দামে।Ola স্কুটার তো কিনছেন কিন্তু ব্যাটারির দাম জানেন? একখানা বাইক কিনতে পারেন এই দামে!

বিষয়টি নিয়ে ওই ব্যক্তি বলেন, Ola S1 এবং S1 Air এর 3 kwh ব্যাটারি প্যাকের দাম পড়বে 66,549 টাকা এবং 4 kwh ব্যাটারি প্যাকের দাম থাকছে 87,298 টাকা। এই দাম দেখে অনেকেরই রুচি উড়েছে বৈদ্যুতিক স্কুটারের ওপর থেকে। অবশ্য শুধু স্কুটার নয়, জানা যাচ্ছে টাটা মোটরসের নতুন Nexon EV এর ব্যাটারি প্যাক ও মোটরের দাম পড়বে 11 লক্ষ টাকা!