Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateRoyal Enfields Two Jawa Bikes Are Set To Take Over The Market Ahead Of The Festive Season In A Big Change In The Market
Bike News

Royal Enfield-র বাজার দখল করতে আসছে দুটি Jawa বাইক, উৎসবের মরশুমের আগেই বড়সড় পরিবর্তন বাজারে

মস্ত Comeback করেছে Jawa, নতুন Bobber এবং Yezdi Roadster বাইক বাজার কাঁপাবে!

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 6, 2023 7:30 PM

লেটেস্ট BS-6 স্টেজ-2 স্ট্যান্ডার্ড অনুয়ায়ী ইঞ্জিনে পরিবর্তন করে নতুন বাইক লঞ্চ করেছে Jawa Yezdi। একগুচ্ছ নতুন নতুন ফিচার সহ শক্তিশালী বাইক এনেছে কোম্পানিটি। নতুন চমক নিয়েই বাজারে ফিরছে Jawa বাইকটি। নিজেদের Bobber 42 এর Facelift ভার্সন লঞ্চ করেছে। একইসাথে Jawa তাদের Yezdi Roadster বাইকেরও নতুন ভার্সন লঞ্চ করেছে।Royal Enfield-র বাজার দখল করতে আসছে দুটি Jawa বাইক, উৎসবের মরশুমের আগেই বড়সড় পরিবর্তন বাজারে

Advertisements

নতুন লুকের সাথে বাজারে এসেছে Jawa Bobber 42। ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে ডিজাইনেও পরিবর্তন দেখা যাচ্ছে। পিছনের ফেন্ডারটিও পুনরায় ডিজাইন করা হয়েছে। কসমিক রক, ইনফিনিটি ব্ল্যাক, স্টারশিপ ব্লু এবং সেলেস্টিয়াল কপার ইত্যাদি সহ চারটি রঙের সাথে উপলব্ধ বাইকটি।

Advertisements

ইঞ্জিন : নতুন Jawa বাইকে থাকছে 294.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। সেটি সর্বোচ্চ 26.9 bhp এবং 26.8 Nm টর্ক তৈরি করতে সক্ষম। আরামে চালানোর জন্য থাকবে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

Royal Enfield-র বাজার দখল করতে আসছে দুটি Jawa বাইক, উৎসবের মরশুমের আগেই বড়সড় পরিবর্তন বাজারে

ফিচারস : ব্রেকিং সাসপেনশনে পরিবর্তন এলেও নতুন কি ফিচারস যোগ হচ্ছে তা এখনো তেমন কিছু জানা যায়নি। তবে Jawa Bobber 42 তে মাল্টি স্পোক অ্যালয় হুইল গাড়িটির লুক অনেকখানি বাড়িয়ে দেয়। ব্রেকিংয়ের জন্য দুই চাকাতেই ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে।

Royal Enfield-র বাজার দখল করতে আসছে দুটি Jawa বাইক, উৎসবের মরশুমের আগেই বড়সড় পরিবর্তন বাজারে

দাম : Jawa 42 Bobber বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 1.98 লক্ষ টাকা। বাইকটি বুক করার জন্য আপনাকে নিকটবর্তী Jawa ডিলারশিপে যেতে হবে। উল্লেখ্য, Yezdi Roadster এর এক্স শোরুম দাম রয়েছে 2.09 লক্ষ টাকা।