Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateWhen Will The Kawasaki Eliminator 500 Be Launched In India
Bike News

এনফিল্ডকে টক্কর দিতে আসছে কাওয়াসাকি এলিমিনেটর 500, কবে লঞ্চ হবে? দেখে নিন খুঁটিনাটি

ভারতে কবে আসছে শক্তিশালী Eliminator, কেমন ইঞ্জিন থাকবে সেখানে? দেখে নিন বিস্তারিত

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 30, 2023 10:18 PM

ভারতের বাজারে জাপানিজ বাইক এবং গাড়ি নির্মাতা Kawasaki এর প্রবেশ হয় বেশ কয়েক দশক আগে। বাজাজের সাথে যুক্ত হয়ে গাড়ি নিয়ে আসে তারা। সেসময় এন্ট্রি লেভেলের গাড়িই ছিল Kawasaki এর মূল মার্কেট। বর্তমানে অবশ্য জাপানি সংস্থাটির পরিচয় সুপারবাইকের কারণে। Kawasaki এর Ninja বাইকটি জনমানসে ব্যপক জনপ্রিয়। এবার খবর আসছে শীঘ্রই ভারতের বাজারে নতুন বাইক আনছে কোম্পানি। এনফিল্ডকে টক্কর দিতে আসছে কাওয়াসাকি এলিমিনেটর 500, কবে লঞ্চ হবে? দেখে নিন খুঁটিনাটি

Advertisements

Kawasaki Motors এর বেশিরভাগ আন্তর্জাতিক মডেল ভারতেও লঞ্চ করে কোম্পানি। যদিও সেখানে সময়ের ব্যবধান থাকে কিছুটা। কিন্তু সুপারবাইক নির্মাণে তাদের জুড়ি নেই। এবার খবর আসছে শীঘ্রই Eliminator 500 বাইকটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে তারা। আর তাহলে বাইকের বাজারে বড়সড় পরিবর্তন আসতে পারে।

Advertisements

Royal Enfield Interceptor এবং Super Meteor 650-কে চ্যালেঞ্জ জানাবে Kawasaki Eliminator 500। গত জুন মাসেই বাইকের ঘোষণা করেছিল সংস্থা। Eliminator 500 বাইকে 451 সিসি প্যারালাল টুইন ইঞ্জিন দেওয়া হচ্ছে। যা কিনা মোট ৪৯ hp শক্তি এবং ৩৮ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। খনর অনুযায়ী Kawasaki তাদের Ninja বাইক থেকে কিছু ফিচারস ধার করতে পারে। এনফিল্ডকে টক্কর দিতে আসছে কাওয়াসাকি এলিমিনেটর 500, কবে লঞ্চ হবে? দেখে নিন খুঁটিনাটি

Kawasaki Eliminator 500 এর মুল কাঠাম তৈরি হবে Trellis, হাই-টেনসাইল ফ্রেম দিয়ে। ১৩ লিটার ফুয়েল ট্যাংক সহ বাইকের ওজন থাকবে ১৭৬ কেজি। ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সহ সামনে সিঙ্গেল ডিস্ক এবং পিছন চাকায় ডবল ডিস্ক ব্রেক দেখা যাবে। এছাড়া থাকবে ভরপুর অত্যাধুনিক ফিচারস।ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ সহ স্মার্টফোন কানেক্টিভিটির কারণে কল/SMS ফিচারসের সুবিধাও থাকছে।

এনফিল্ডকে টক্কর দিতে আসছে কাওয়াসাকি এলিমিনেটর 500, কবে লঞ্চ হবে? দেখে নিন খুঁটিনাটি

আগামী 2024 সালে এই বাইকটি লঞ্চ হবে। Kawasaki-র নতুন সুপারবাইকটির দাম হতে পারে 5.24 লাখ থেকে 7.10 লাখ টাকার আশেপাশে। তবে ভারতের বাজারে সেটি কবে আসবে এই নিয়ে এখনোই কিছু জানা যায়নি।