Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateCheck Out The New Himalayan 450 This Is The Features And Price
Bike News

মার্কেটে রাজ করতে আসছে Himalayan 450, দেখে নিন বাইকের যাবতীয় তথ্য

এই শক্তির সাথে বাজারে আসছে Enfield এর নতুন বাইক, দাম ফিচারস এবং কবে বাইকটি লঞ্চ হচ্ছে দেখে নিন বিশদে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: October 1, 2023 11:51 AM

আগামী অক্টোবর অথবা নভেম্বর মাসেই আসতে পারে Royal Enfield এর নতুন অফ রোডার Himalayan 450। ইতিমধ্যেই বাইক প্রেমীদের পছন্দের Enfield এর নতুন বাইক নিয়ে বেশ উত্তেজনা শুরু হয়েছে বাজারে। কিন্তু লঞ্চ হওয়ার আগেই গাড়িটির ইঞ্জিন এবং অন্যান্য অনেক স্পেসিফিকেশন বাজারে সামনে এসেছে। মার্কেটে রাজ করতে আসছে Himalayan 450, দেখে নিন বাইকের যাবতীয় তথ্য

Advertisements

Himalayan 450 বাইকে 451.65 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুল ইঞ্জিনের সাথে আসছে। নতুন ইঞ্জিনের কার্যক্ষমতাও দুর্দান্ত। রিপোর্ট অনুযায়ী মোট 37 Nm এর টর্ক এবং 39.47 hp শক্তি উৎপাদন করবে Himalayan 450। খবর অনুযায়ী বাইকটি নভেম্বর মাসে অর্থাৎ উৎসবের মরসুমে লঞ্চ করা হবে।

Advertisements

বাইকে সাধারণ ভাবেই 6 গতির গিয়ারবক্স দেওয়া হয়েছে। Royal Enfield এর নতুন বাইকের হুইলবেস মোট 1,510 মিলিমিটার লম্বা। বাইকটির উচ্চতা 1316 mm, দৈর্ঘ্য 2245 mm এবং চওড়ায় 852 mm। পুরনো বাইকের সমস্ত আধুনিক ফিচারস পাওয়া যাবে এখানে। আগের মতোই ডাউন ফ্রন্ট এবং মনোশক সাসপেনশন দেখা যাবে এখানে।

মার্কেটে রাজ করতে আসছে Himalayan 450, দেখে নিন বাইকের যাবতীয় তথ্য

এছাড়া ব্রেকিংয়ের জন্য সামনে এবং পিছনে, উভয় ক্ষেত্রেই ডিস্ক ব্রেক, ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) দেওয়া হয়েছে। সামনের চাকায় মোট 21 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির রিয়ার স্পোক হুইল রয়েছে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ অল LED লাইটিং রয়েছে এখানে। মার্কেটে রাজ করতে আসছে Himalayan 450, দেখে নিন বাইকের যাবতীয় তথ্য

মিডিয়া রিপোর্ট জানাচ্ছে, বাজারে এই মোটরবাইকটি Royal Enfield Himalayan/Himalayan 452 নামে লঞ্চ হতে পারে। আগামী 30 অক্টোবর থেকে 1 নভেম্বর এর মধ্যে বাইকটি বাজারে আসতে পারে। সম্ভাব্য দাম থাকবে 2.60 লাখ টাকা। আর এই দামে Himalayan 450 এর মূখ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠবে KTM 390 ADV, BMW G 310 GS, Yezdi Adventure এর মত জনপ্রিয় বাইক।