Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateNew Company Oben Rorr Launch A New Bumper Electric Bike In The Market With 187km Range And Top Speed Of 100kmph
Bike News

হিরো এবং হোন্ডাকে জোর টক্কর এই নতুন সংস্থার, লঞ্চ হয়ে গেল 187 কিমি রেঞ্জের দূর্দান্ত ইলেক্ট্রিক বাইক

দেশের অন্দরে ব্যবসায়িক উদ্যোগকে বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদী শুরু করেন স্টার্টআপ ইন্ডিয়া স্কিম। আর সেই উদ্যোগ যে ফলপ্রসূ হয়েছে তাই নিয়ে সন্দেহ রাখার জায়গাই নেই। ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ভারতের নতুন কোম্পানি কোম্পানি থুড়ি স্টার্ট আপ গুলো। এমনকি…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 20, 2023 2:42 PM

দেশের অন্দরে ব্যবসায়িক উদ্যোগকে বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদী শুরু করেন স্টার্টআপ ইন্ডিয়া স্কিম। আর সেই উদ্যোগ যে ফলপ্রসূ হয়েছে তাই নিয়ে সন্দেহ রাখার জায়গাই নেই। ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ভারতের নতুন কোম্পানি কোম্পানি থুড়ি স্টার্ট আপ গুলো। এমনকি কিছুক্ষেত্রে প্রচলিত ব্র্যান্ড গুলোকে টেক্কা দিয়ে এগিয়েও যাচ্ছে সেগুলো। সেরকমই এক সংস্থা ওবেন রোর (Oben Rorr)। বেঙ্গালুরুস্থিত এই কোম্পানিটি সম্প্রতি তাদের নতুন বাইক লঞ্চ করেছে।হিরো এবং হোন্ডাকে জোর টক্কর এই নতুন সংস্থার, লঞ্চ হয়ে গেল 187 কিমি রেঞ্জের দূর্দান্ত ইলেক্ট্রিক বাইক

Advertisements

বেঙ্গালুরুস্থিত কোম্পানি ওবেন রোর তাদের বৈদ্যুতিক বাইকের প্রথম 25টি ইউনিট বিতরণ করেছে৷ নতুন গ্রাহক এবং সেই সাথে জ্বালানি তেল চলা গাড়ি ব্যবহার করলে এবার তার জায়গায় এই নতুন টু-হুইলা রের কথা ভাবতে পারেন। বাইকে রয়েছে 4.4 kWh এর ব্যাটারিপ্যাক, যার ফলে আপনি পেয়ে যাচ্ছেন 187 কিলোমিটারের অসাধারণ রেঞ্জ। শক্তিশালী 8 kw এর মোটর মাত্র 3 সেকেন্ডেই আপনাকে শুন্য থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছে দেবে।

Advertisements

উল্লেখ্য বাইকটির সর্বোচ্চ গতি রয়েছে 100 কিমি/ঘন্টা। সাথে রয়েছে 50,000 কিমি অথবা 3 বছরের ওয়ারেন্টি। আপনি চাইলে গাড়ির ওয়ারেন্টি বাড়িয়ে নিতে পারেন 75000 কিমি অথবা 5 বছর পর্যন্ত। শুধু তাই না, মোটরের ওপর 3 বছরের ওয়ারেন্টিতে 3টি বিনামূল্যে পরিষেবা সহ বিনামূল্যে রাস্তার পাশে সহায়তাও দেয় কোম্পানি। বাজারের অন্যান্য ইলেকট্রিক বাইকের থেকে তাই নিজেদের আলাদা পরিচয় স্থাপন করেছে Oben Rorr।হিরো এবং হোন্ডাকে জোর টক্কর এই নতুন সংস্থার, লঞ্চ হয়ে গেল 187 কিমি রেঞ্জের দূর্দান্ত ইলেক্ট্রিক বাইক

আপাতত বাইকটির Ex-Showroom দাম রয়েছে 1.50 লক্ষ টাকা। বাজারে পুরোপুরি না এলেও ইতিমধ্যেই বাইকটি নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বাইকটির প্রি-অর্ডার সংখ্যা 21,000 ছাড়িয়েছে। নতুন বাইকটিকে আরো বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে নতুন EMI প্ল্যানও এনেছে তারা। বর্তমানে বাইকের এক্স-শোরুম মূল্য রয়েছে 1,49,999 টাকা। মাসিক কিস্তিতে কেনার জন্য প্রথমেই আপনাকে 30,000 টাকার ডাউন পেমেন্ট করতে হবে। এরপর প্রতি মাসে 3,780 টাকার EMI তে 36 মাসের মধ্যে পুরো টাকা পে করে দিতে পারেন আপনি।

তবে দেশের বাজারে টিকে থাকতে হলে Oben Rorr-কে লড়াই করতে হবে Hop Electric OxO, Kabira Mobility KM 3000/4000, Revolt Motors RV 400, Earth Energy Evolve R এর মত অন্যান্য গাড়ির সাথে। এখন দেখার বৈদ্যুতিক গাড়ির এই বাজার কোনো নতুন সংস্থার হাতে যায় নাকি পুরনো ট্র্যাডিশনাল কোম্পানি গুলোই নিজেদের রমরমা দেখায় এক্ষেত্রেও।