Read In
Whatsapp
AutoScoopElectric VehicalTata Motors Announce Easy Emi For Tata Tiago See Details
Electric Vehicle News in India (EV) – Car & Bike Updates

12,822 টাকায় বাড়ি নিয়ে আসুন টাটা মোটরসের দুর্দান্ত এই EV! সুযোগ মিস করলে পরে মাথা ঠুকবেন

ডিজেল এবং পেট্রোলের ক্রবর্ধমানভাবে দামের কারণে পরিশ্রান্ত আমজনতা। এক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। ভারতের অটোমোবাইল সেক্টরে বিশেষ করে EV এর ক্ষেত্রে বর্তমানে Tata Motors প্রায় একাই রাজ করছে। বেশ কম দামেই উচ্চ মানের EV এনে তাক…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 21, 2023 1:55 AM

ডিজেল এবং পেট্রোলের ক্রবর্ধমানভাবে দামের কারণে পরিশ্রান্ত আমজনতা। এক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। ভারতের অটোমোবাইল সেক্টরে বিশেষ করে EV এর ক্ষেত্রে বর্তমানে Tata Motors প্রায় একাই রাজ করছে। বেশ কম দামেই উচ্চ মানের EV এনে তাক লাগিয়ে দিয়েছে। সাধারণ গাড়ির তুলনায় EV এর দাম একটু বেশীর দিকে হলেও টাটা মোটরস তাদের Tiago গাড়ির ওপর বড় অফারের ঘোষণা করেছে।

Advertisements

Tata Motors এর Tiago EV বেশ সাশ্রয়ী মূল্যের EMI নিয়ে এসেছে যা আগামী সময়ে ভারতের বাজারে EV এর জনপ্রিয়তা বাড়িয়েছে। Tiago EV লাইনআপে 7টি মডেল রয়েছে এবং সেখানে ভ্যারিয়েন্ট ব্যতিরেকে দুইটি ব্যাটারির বিকল্প রয়েছে। সাথে গাড়িগুলো ফাস্ট চার্জিং অপশনের সাথেও আসে। এখানে আপনি XE, XT, XZ+ এবং XZ+ টেক লাক্স মডেলগুলি ফাস্ট চার্জ ভ্যারিয়েন্টের সাথে আসে।12,822 টাকায় বাড়ি নিয়ে আসুন টাটা মোটরসের দুর্দান্ত এই EV! সুযোগ মিস করলে পরে মাথা ঠুকবেন

Advertisements

জানিয়ে রাখি Tata Tiago এর বেস মডেলে একটি 19.2 kwh এর ব্যাটারির সাথে আসে, যা 250 কিলোমিটারের রেঞ্জ প্রদান করে। বেস ভ্যারিয়েন্টটি 60bhp শক্তি এবং 110 Nm টর্ক জেনারেট করে। আবার টপ এন্ড মডেলটিতে 24kwh এর ব্যাটারি রয়েছে। গাড়িটি 74bhp শক্তি এবং 114 Nm টর্ক সহ 315 কিলোমিটারের রেঞ্জের সাথে আসে। অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে নানান সুরক্ষা বিষয়ক ফিচারস।

Tata motors এর গাড়ি মানেই টপ এন্ড সুরক্ষা ব্যবস্থা থাকছে সেখানে। স্বাভাবিক ভাবেই গাড়িটি G-ncap টেস্টে 5star সুরক্ষা ব্যবস্থার সাথে আসে। এছাড়া গাড়িতে ABS ব্রেক, দুটি এয়ারব্যাগ, পার্কিং সেন্সর ইত্যাদি উপস্থিত। 7 ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রীন সহ অটোমেটিক ট্রান্সমিশন, অটো ক্লাইমেট কন্ট্রোল, হারমান অডিও সিস্টেমের সাথে আসে।

12,822 টাকায় বাড়ি নিয়ে আসুন টাটা মোটরসের দুর্দান্ত এই EV! সুযোগ মিস করলে পরে মাথা ঠুকবেন
source : autocar india

আপনাদের জানিয়ে দিই যে, এবার বেশ সস্তায় গাড়িটি কিনতে পারবেন আপনি। দিল্লিতে Tata Tiago EV XE এর বেস মডেলের দাম 9.29 লাখ টাকা। এবার এই বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য আপনাকে 1,47,025 টাকার ডাউন পেমেন্ট করতে হবে। তারপর প্রতি মাসে 12,822 টাকার হিসেবে 7 বছরের EMI নিতে পারে। তাও মাত্র 9.6% সুদের সাথে।