Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateFulfill The Dream Of 25 Thousand Bullets You Can Bring Home A New Bike With Only This Much Money
Bike News

25 হাজারেই বুলেটের স্বপ্ন পূরণ! মাত্র এত টাকা দিয়েই বাড়ি আনতে পারবেন নতুন বাইক

পুজো এবার আরো শুভ, 25 হাজারেই বাড়ি আসবে নতুন Bullet

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 25, 2023 9:52 AM

বাজারে এসেছে নতুন Bullet 350। Royal Enfield এর নতুন বাইক টেক্কা দিতে পারে বাজারে উপস্থিত বাকিদের। ফিচারস থেকে ইঞ্জিন, এবং বিশেষ করে নিও রেট্রো ডিজাইন এই বাইককে বিশেষ করে তোলে। কিন্তু দাম এতটাই বেশি থাকে যে অনেক সময় তা কেনা সম্ভবপর হয়ে ওঠেনা। তবে এবার আর সেই সমস্যা থাকবেনা। কারণ আমরা আপনাদের জানাবো কিভাবে মাত্র 25000 টাকায় Bullet 350 বাড়িতে নিয়ে আসতে পারেন।

Advertisements

25 হাজারেই বুলেটের স্বপ্ন পূরণ! মাত্র এত টাকা দিয়েই বাড়ি আনতে পারবেন নতুন বাইক

Advertisements
দামের আগে শুরুতেই চলুন ফিচারস এবং ইঞ্জিন সম্পর্কে বিশদে দেখে নেওয়া যাক।

ইঞ্জিন: Classic 350 এবং Meteor 350-এর মতোই নতুন J-series এর ইঞ্জিন লাগানো হচ্ছে Bullet 350 তেও। পারফরম্যান্স আগের চেয়ে উন্নত করা হয়েছে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন সর্বোচ্চ 20.4 PS শক্তি এবং 27 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্সের সাথে বাজারে আসবে বাইকটি। ভারী ইঞ্জিন থাকলেও 38 কিমির মাইলেজ পেয়ে যাবেন এখানে।

25 হাজারেই বুলেটের স্বপ্ন পূরণ! মাত্র এত টাকা দিয়েই বাড়ি আনতে পারবেন নতুন বাইক

গাড়িটি ট্রিপার নেভিগেশন সিস্টেম সাপোর্ট সহ একদম নতুন স্টাইলের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে লঞ্চ হয়েছে। টপ-স্পেকস ভেরিয়েন্টে থাকছে নতুন 3D গোল্ড ব্যাজ। ডবল ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএসের সুবিধা পাবেন বাইকে। প্রিমিয়াম সুইচগিয়ার এবং USB চার্জিং পোর্টও পাওয়া যায়। বুলেটের সেই দুম দুম আওয়াজের সাথে তাই বাজারে ভালই আকর্ষণ বেড়েছে Bullet 350 নিয়ে।

দাম: Bullet 350 এর Top Variant এর এক্স শোরুম দাম 2.01 লক্ষ টাকা। অন রোড দাম থাকবে 2.39 লক্ষ টাকার আশেপাশে।

কিন্তু 25000 টাকায় কিনবেন কীভাবে?
25 হাজারেই বুলেটের স্বপ্ন পূরণ! মাত্র এত টাকা দিয়েই বাড়ি আনতে পারবেন নতুন বাইক

Bullet 350 এর অন-রোড দাম 2,39,215 টাকা। কিন্ত ফিনান্স প্ল্যানের মাধ্যমে মাত্র 25 হাজারেই বাইকটি আপনার হতে পারে। এক্ষেত্রে বাকি টাকা ঋণ নিতে হবে। 3 বছরের জন্য পুরো অংক ঋণ নিলে 9.7% সুদের সাথে মাসিক EMI খরচ মাত্র 6882 টাকা। তাই আর দেরি কিসের, আজই নিয়ে যান নতুন Bullet 350।