Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateAre You Nostalgic About Bikes Then You Can See These 8 Bikes
Bike News

বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়ি

আমাদের আগের জেনারেশনের সময়ের বিখ্যাত বাইক ছিল এগুলো, জানেন কোন কোন বাইকের কথা বলছি?

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 14, 2023 9:30 PM

বর্তমানে বাইকের অভাব নেই। কিন্তু পুরনোকালের অর্থাৎ আমাদের বাবা মায়েদের সময়ের বাইকগুলোর প্রতি এখনো নস্টালজিক আমজনতা। কিন্তু সেরা কয়েকটি বাইক/স্কুটার কোনগুলো? আজ আমরা সেরকমই কয়েকটির সম্পর্কে জানাচ্ছি এখানে।

Advertisements

1) Bajaj Sunny: বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়িসেই সময়ের যুবসমাজের স্বপ্নের স্কুটার হয়ে ওঠে Sunny। জ্বালানি সাশ্রয়ী স্কুটারটিতে মাত্র 60 সিসির ইঞ্জিন রয়েছে। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ রয়েছে 50kmph।

Advertisements

2) Kinetic Honda: বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়িঅদ্ভুত দেখতে এই বাইকটি কিন্তু একসময় বিরাট ঝড় তোলে। 98 সিসির ইঞ্জিন সহ বেশ শক্তিশালী এবং পাওয়ার প্যাকড স্কুটার এই Kinetic Honda।

3) Royal Enfield Machismo: বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়িএটি আসলে একটি AVL ইঞ্জিনের সাথে আসে। এখানে Royal Enfield এর সেই ক্লাসিক সাউন্ড পাওয়া যায়নি। আগ্রহীদের বেশ নিরাশ করে Machismo বাইকটি।

4) Hero Punch: টাটা মোটরস ছাড়াও আরেকটি কোম্পানি Punch নামের একটি যানবাহন তৈরি করে। তবে এটি গাড়ি নয় , দুই চাকার বাইক। Hero তৈরি করে বাইকটিকে। আমির খানকে দেখা যায় বাইকটির বিজ্ঞাপনী প্রচারে।

5) Royal Enfield Mini Bullet: বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়িBullet বাইকটির আদর্শ হাল্কা ভার্সন এটি। বড় বাইকটি যারা চালাতে ভয় পেতেন তাদের জন্য দারুণ ছিল Mini Bullet। যদিও ধীরে ধীরে মার্কেট থেকে হারিয়ে যায় Royal Enfield এর এই বাইক।

6) Hero Honda CD 100: বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়িনা ঠিক হারিয়ে গেছে বললে ভুল বলা হয়। কারন আজও CD 100 সহ CD 110 ইত্যাদি বাইক পাওয়া যায়। তবে Hero এবং Honda আলাদা হয়ে যাওয়ার কারণে Hero Honda CD 100 দেখা যায়না আর।

7) Yamaha RX 100: বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়িসবচেয়ে বেশি এই বাইকটি নিয়েই নস্টালজিক মানুষ। আইকনিক সাউন্ড থেকে শুরু করে দারুণ পারফরম্যান্স সমস্ত কিছুই পাওয়া যায় RX 100 এ। জানা যাচ্ছে খুব জলদি বাইকটির নতুন ভার্সন আনতে পারে Yamaha।

8) Rajdoot 175: বাইক নিয়ে নস্টালজিক? তাহলে দেখতে পারেন এই ৮টি গাড়িএই বাইকটি এখনো এখানে সেখানে দেখা যায় বটে। আজকালকার প্রজন্ম বুঝতে পারেনা কিন্তু Rajdoot বাইকটির আজও ক্রেজ রয়েছে বাজারে।