Read In
Whatsapp
AutoScoopNewsCar NewsThe New Nexon Ev Will Charge In 56 Minutes Tatas Big Surprise In The Car Market
Car News

56 মিনিটেই চার্জ হবে নতুন Nexon EV, গাড়ির বাজারে বড় চমক টাটাদের

নেক্সনের নতুন ভার্সন নিয়ে হাজির টাটা মোটরস। 14 সেপ্টেম্বর লঞ্চের আগে কী কী ফিচারস পাওয়া যাচ্ছে দেখে নিন বিশদে

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 22, 2023 7:21 PM

টাটা মোটরসের Nexon গাড়িটির Facelift ভার্সন আসছে বাজারে। কিছুদিন আগেই গাড়িটি বিক্রির রেকর্ড বানিয়েছে Nexon। সবচেয়ে বড় কথা, জ্বালানি তো বটেই Nexon এর EV ভার্সনটিরও বাজারে বিপুল চাহিদা। আর তাই নয়া Facelift ভার্সন নিয়ে আসছে টাটারা। গাড়িটির লুক সদ্যই বাজারে এসেছে। আগামী 14 সেপ্টেম্বর গাড়িটি বাজারে আসবে। তার আগে কী কী তথ্য জানা যাচ্ছে দেখে নিন।56 মিনিটেই চার্জ হবে নতুন Nexon EV, গাড়ির বাজারে বড় চমক টাটাদের

Advertisements

ফিচারস: নতুন Nexon Facelift ভার্সনে দেখা যাচ্ছে ফ্রন্ট ফেসিয়া, নতুন গ্রিল, লাইট বার, স্প্লিট হেডল্যাম্প এবং LED ডিআরএল এবং vertical হেডলাইট ক্লাস্টার। ড্যাশবোর্ড ও বর্তমান Nexon এর চেয়ে বেশ খানিকটা ভিন্ন। মাত্র 9 সেকেন্ডেই 100 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম Nexon। 338 লিটারের বড় বুট স্পেসও পেয়ে যাবেন আপনি।

Advertisements

ইঞ্জিন: আসন্ন গাড়িতে দুই ধরনের ইঞ্জিন থাকতে পারে। এটি হলো বৈদ্যুতিক এবং জ্বালানি চালিত ইঞ্জিন। বৈদ্যুতিক ইঞ্জিনটি মাত্র 9 সেকেন্ডে 0 থেকে 100 kmph গতি তুলতে সক্ষম। উল্লেখ্য মোট 245 Nm টর্ক উৎপন্ন করতে পারে ইঞ্জিনটি। অন্যদিকে জ্বালানি চালিত ইঞ্জিন আবার পেট্রোল এবং ডিজেল, উভয় ভার্সনের সাথে আসবে। 1.2 লিটার টার্বো পেট্রল ইঞ্জিন এবং 1.5 লিটার টার্বো ডিজেল ইঞ্জিন উভয়ই ম্যানুয়াল এবং অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথেই আসে। জ্বালানি চালিত ইঞ্জিনটি মোট 145 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম।56 মিনিটেই চার্জ হবে নতুন Nexon EV, গাড়ির বাজারে বড় চমক টাটাদের

মাইলেজ: Tata Nexon EV তে 40.5 kWh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে। Nexon Facelift গাড়িতে মোট মাইলেজ রয়েছে 453 km। এছাড়া 30.2 kWh এরও একটি ব্যাটারি অপশনও রয়েছে। উল্লেখ্য যে, নতুন ভার্সনের মাইলেজ আগের থেকে 15 কিমি বেড়েছে। এছাড়া বড় ব্যাটারি থাকলেও 3.3KW এর সাহায্যে মাত্র 56 মিনিটেই 80% চার্জ হয়ে যায় ব্যাটারিটি।56 মিনিটেই চার্জ হবে নতুন Nexon EV, গাড়ির বাজারে বড় চমক টাটাদের

চার্জিং: 7.2Kw AC চার্জারের সাহায্যে মিড রেঞ্জ গাড়ির ব্যাটারি 0-100% চার্জ হতে সময় নেয় 4.3 ঘণ্টা। লং রেঞ্জ-এর জন্য সময় বেড়ে দাঁড়ায় 6 ঘণ্টা। কিন্তু DC ফাস্ট চার্জার মারফৎ মাত্র 56 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। উল্লেখ্য যে, স্ট্যান্ডার্ড 15A চার্জার দ্বারা চার্জ করলে সময় লাগবে 15 ঘণ্টা।

56 মিনিটেই চার্জ হবে নতুন Nexon EV, গাড়ির বাজারে বড় চমক টাটাদেরদাম: দাম সম্পর্কে কিছু জানা না গেলেও খবর মারফৎ জানা যাচ্ছে যে, নেক্সনের দাম থাকতে পারে 15 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকার মধ্যেই।