Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateBring Home The State Of The Art Tvs Raider With Smartxonnect Features Today At Just Rs 3657
Bike News

অত্যাধুনিক ফিচার্সে ঠাসা TVS Raider বাড়িতে আনুন আজই, খরচ মাত্র 10,000 টাকা!

লং মাইলেজ সহ স্মার্ট ফিচারস, TVS এর নতুন বাইক এসেছে দমদার পারফরম্যান্সের সাথে! দেখে নিন কী কী ফিচারস পাবেন আপনি

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: September 1, 2023 6:42 PM

বাজার দখলের লক্ষ্যে আরো একখানা নতুন বাইক নিয়ে হাজির TVS। দুর্দান্ত স্মার্ট ফিচারস সহ দারুণ মাইলেজ এবং মসৃণ অভিজ্ঞতা, এটাই TVS এর নতুন বাইকের প্রতিশ্রুতি। অত্যাধুনিক SmartXonnect ফিচার সহ বাইকটি যে দামে লঞ্চ করেছে TVS তা এককথায় অনবদ্য। চলুন বাইকটি সম্পর্কে বিশদে জানাচ্ছি আপনাদের, আর কিভাবে সস্তায় কিনতে পারেন তাও জানাবো। কিন্তু প্রথমে দেখে নিন কী কী ফিচারস রয়েছে বাইকে।অত্যাধুনিক ফিচার্সে ঠাসা TVS Raider বাড়িতে আনুন আজই, খরচ মাত্র 10,000 টাকা!

Advertisements

ফিচারস : Apache বাইকের সাফল্যের পর সেই পদাঙ্ক অনুসরণ করে বাজারে Raider বাইক লঞ্চ করেছে TVS। একাধিক স্মার্ট ফিচারসের সাথে বাইকটি বেশ আলোড়ন ফেলেছে বাজারে। Raider এর নতুন 125 SmartXonnect মডেলটিতে রয়েছে আধুনিক সমস্ত সুবিধা। 5-ইঞ্চি TFT স্ক্রিনের মাধ্যমে আপনি স্মার্টফোনের সাথে বাইকটিকে কানেক্ট করে নিতে পারবেন। এরপর সেখানেই কল, এসএমএস, টার্ন বাই টার্ন নেভিগেশন, আবহাওয়ার মত ফিচারসের সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনে আর হাতই দেওয়ার দরকার পড়বে না।

Advertisements

অত্যাধুনিক ফিচার্সে ঠাসা TVS Raider বাড়িতে আনুন আজই, খরচ মাত্র 10,000 টাকা!

ইঞ্জিন : Raider 125 এর পাওয়ারট্রেনও বেশ শক্তিশালী। 124.8 সিসির ওয়ান সিলিন্ডার থ্রি ভালভ ইঞ্জিনটি এয়ার কুল প্রযুক্তির সাথে আসে। ইঞ্জিনটি 7,500 rpm এ সর্বোচ্চ 11.4 bhp শক্তি এবং 6,000 rpm এ 11.2 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। ফলে বেশ পাওয়ারফুল পারফরম্যান্স মিলবে সেই নিয়ে কোনো সন্দেহই নেই। Raider 125 এর ইঞ্জিন একটি 5 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। যা মাত্র 5.9 সেকেন্ডেই 60 kmph গতি তুলতে সক্ষম।

মাইলেজ : এক্ষেত্রে উল্লেখ্য, গাড়িটি যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দেয়। প্রতি লিটারে 67 কিলোমিটার ছুটতে সক্ষম Raider 125।

স্পেশ্যাল ফিচার : গাড়িতে মোট দুইখানা মোড রয়েছে, এগুলো হলো ইকো মোড এবং দ্বিতীয়টি পাওয়ার মোড। তবে Raider 125 কে বিশেষ করে তোলে SmartXonnect ফিচার। এই অত্যাধুনিক ফিচারের মাধ্যমে গাড়ির তেল ফুরিয়ে আসলে আগে থেকেই সেই বিষয়ে জানতে পেরে যাবেন আপনি। নিজে থেকেই নিকটবর্তী পেট্রোল পাম্পে নিয়ে যাবে Raider 125! ভয়েস রিকগনিশনের বৈশিষ্ট্যও রয়েছে, ফলে কথা বলেই বাইককে কমান্ড দিতে পারবেন।অত্যাধুনিক ফিচার্সে ঠাসা TVS Raider বাড়িতে আনুন আজই, খরচ মাত্র 10,000 টাকা!

দাম : TVS এর ফিচারপ্যাকড গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 1.02 লক্ষ টাকা! এই দামে Raider 125 Honda Motors এর SP 125 কে জোর টক্কর দেবে।

কীভাবে সস্তায় কিনবেন বাইকটি, দেখে নিন ফাইন্যান্স প্ল্যান : অত্যাধুনিক ফিচার্সে ঠাসা TVS Raider বাড়িতে আনুন আজই, খরচ মাত্র 10,000 টাকা!বাইকটির এক্স শোরুম দাম1.02 লক্ষ টাকা হলেও অন রোড দাম পড়বে 1.19 লক্ষ টাকার আশেপাশে। এক্ষেত্রে আপনি 10,000 টাকা ডাউন পেমেন্ট করলে বাকি টাকা লোন নিয়ে পারেন। সেক্ষেত্রে 36 মাসের জন্য 9.7% সুদের হারে EMI খরচ পড়বে মাত্র 3657 টাকা।