Read In
Whatsapp
AutoScoopNewsLatest Bike News UpdateHero Hike 1 5 Of Their Bike And Scooty From 3rd July Check It Now
Bike News

হঠাৎ বাইক ও স্কুটির দাম বাড়াল Hero, গাড়ি কেনার কথা ভেবেই মাথায় হাত মধ্যবিত্তের

সম্প্রতি Hero Motocorp বড় ঝটকা দিয়েছে। নিজেদের আলোচনা সভায় হিরো সিদ্ধান্ত নিয়েছে তাদের স্কুটি থেকে শুরু করে বাইক, সমস্ত পণ্যের দাম বাড়ানোর বিষয়ে। গত শুক্রবার, 30 জুন সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। গাড়ি নির্বিশেষে অবশ্য বৃদ্ধির হারেও পরিবর্তন…

Ritwik Patra
Written By : Ritwik Patra
Updated Now: July 14, 2023 3:04 AM

সম্প্রতি Hero Motocorp বড় ঝটকা দিয়েছে। নিজেদের আলোচনা সভায় হিরো সিদ্ধান্ত নিয়েছে তাদের স্কুটি থেকে শুরু করে বাইক, সমস্ত পণ্যের দাম বাড়ানোর বিষয়ে। গত শুক্রবার, 30 জুন সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। গাড়ি নির্বিশেষে অবশ্য বৃদ্ধির হারেও পরিবর্তন আসবে। তাহলে কোন গাড়ির দামে কতটা ফারাক আসবে দেখে নেওয়া যাক চলুন।

Advertisements

আপাতত হিরো মোটোকর্পের ঝুলিতে এই বাইকগুলি রয়েছে , HF 100, HF Deluxe, Splendor+, Splendor+ Xtec, Super Splendor, Super Splendor Xtec, Passion+, Passion Xtec, Glamour, Glamour Xtec, Glamour Canvas, Xtreme 160R, Xtreme 160R 4V, Xtreme 200S, Xpulse 200 4V এবং Xpulse 200T 4V। এই সমস্ত বাইকের দাম বাড়তে পারে এবার।

Advertisements

Hero MotoCorp এর তরফে জানানো হয়েছে যে, বর্তমান সময়ে বাইক এবং স্কুটারের বিভিন্ন পার্টসের দাম বাড়ার জন্য এবং মার্কেটে টিকে থাকতে এই দাম বাড়াচ্ছে হিরো। তবে বাজারের ওপর নির্ভর করে দাম বাড়া কমা করবে তারা। তবে হিরো এও জানিয়েছে যে, তারা গ্রাহকদের জন্য কম দামে উন্নত মানের বাইক আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

হিরো মোটোকর্পের তরফে একটি বিবৃতি জারি করা বলা হয়েছে, “ইনপুট খরচ এবং ব্যবসায়িক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে মোটরবাইকের দাম বাড়ানো হয়। এবারও আমরা সেরকমই কিছু প্রাইস রিভিউ করেছি, যাতে গ্রাহকদের খুব একটা অসুবিধা না হয়।” গত 3 জুলাই এই সিদ্ধান্ত সামনে আসে। খবর আসছে যে, প্রায় 1.5% পর্যন্ত দাম বাড়াতে পারে হিরো।

উল্লেখ্য যে, চলতি মাসের শুরুতে, Hero MotoCorp তাদের নতুন Xtreme 160R 4V 2023 লঞ্চ করেছে। যার দাম থাকছে 1,27,300 টাকা থেকে 1,36,500 টাকার (এক্স-শোরুম, দিল্লি) মধ্যে। নয়া এই বাইকে রয়েছে 163cc এর একটি 4-ভালভ এয়ার এবং অয়েল কুলড ইঞ্জিন। সেখানে 16.9PS সর্বোচ্চ শক্তি এবং 14.6Nm পিক ফোর্স তৈরি করে। 5-স্পীড গিয়ারবক্সের সাথে আসে এই নতুন বাইকটি।